সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠ ওয়াংখেড়েতে প্রতীক্ষার অবসান। মুম্বইয়ের জার্সি গায়ে আইপিএলে অভিষেক ঘটল অর্জুন তেণ্ডুলকরের। কেকেআরের বিরুদ্ধে রোহিতহীন মুম্বই দলের প্রথম একাদশে ঢুকে পড়লেন শচীনপুত্র।
আইপিএল আসে, আইপিএল যায়। কিন্তু নেট বোলিং করে আর ডাগআউটে বসেই থাকতে হয় অর্জুন তেণ্ডুলকরকে। শেষ দুটি টুর্নামেন্ট এভাবেই কেটেছে। এবার জশপ্রীত বুমরাহ না থাকায় অর্জুনের প্রথম একাদশে সুযোগের সম্ভাবনা আরও জোড়ালো হয়েছিল। কিন্তু ৩০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই শিবিরে ঢুকেও গত চার ম্যাচে ভাগ্যের শিকে ছেঁড়েনি তাঁর। অবশেষে নাইটদের বিরুদ্ধে এল সেই মাহেন্দ্রক্ষণ। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের (Mumbai Indians) প্রথম একাদশ ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অর্জুন। শচীনের ছেলের অভিষেকে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে অভিনন্দন জানান তিনি। লেখেন, নিশ্চিত ভাবেই শচীন আজ দারুণ খুশি হবেন।
. Mumbai Indians. Debut game.
THIS IS HAPPENING! #OneFamily #ESADay #MIvKKR #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ril_foundation pic.twitter.com/TsQxAxxyHb
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
[আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
তবে অর্জুনের (Arjun Tendulkar) অভিষেকের দিন অর্থাৎ রবিবাসরীয় ওয়াংখেড়েতে নেতৃত্বে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। পেটের সমস্যার জন্য তাঁকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজানো হয়। তবে সাবস্টিটিউটদের তালিকায় রয়েছেন হিটম্যান। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব।
So happy to see Arjun play for mumbai .. The champion dad must be so proud .. wish him all the best @sachin_rt
— Sourav Ganguly (@SGanguly99) April 16, 2023
এদিকে ডব্লিউপিএে মুম্বই দলের মহিলারা যে জার্সি পরে খেলেছিলেন, সেই ডিজাইনের জার্সিই আজ গায়ে চাপিয়ে মাঠে নামেন ঈশান কিশানরা। এ দেশে খেলাকেও যে মহিলারা কেরিয়ার হিসেবে ভাবতে পারেন, তা প্রচার করতেই এই অভিনব উদ্যোগ।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ও হয়তো ভেবেছিল…’, দিল্লির দুর্দশার জন্য ঘুরিয়ে সৌরভকে বিঁধলেন শাস্ত্রী!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক