সানরাইজার্স হায়দরাবাদ: ২২৮/৪ (ব্রুক-১০০*, মারক্রাম-৫০, রাসেল-২২/৩)
কলকাতা নাইট রাইডার্স: ২০৫/৭ (রানা-৭৫, রিঙ্কু-৫৮*)
২৩ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বলে বাকি ৩২ রান। স্ট্রাইকে রিঙ্কু সিং। আরও একবার কি ছক্কার ঝড় উঠবে ক্রিকেটের নন্দনকাননে? আরও একবার কি মিরাকল ঘটিয়ে দলকে জিতিয়ে দিতে পারবেন রিঙ্কু? এই প্রশ্নই যেন গ্যালারিতে উপস্থিত কেকেআর সমর্থকদের হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। শুক্র সন্ধেতেও নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন রিঙ্কু। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না, এই যা।
ইডেনে ঘটনার ঘনঘটা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিল কেকেআর। এবার জিতে দর্শকদের মুখে নাইটবাহিনী হাসি ফোটাতে না পারলেও বহু ক্রিকেটীয় স্মৃতি নিয়েই ফিরলেন তাঁরা।
̶̶̶̶̶̶
The @SunRisers batter cast a spell with his magical knock to become the first centurion of #TATAIPL 2023 #KKRvSRH
Sit back & enjoy that BLITZ https://t.co/a5R3FONoqi
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
প্রথমেই বলতে হয় হ্যারি ব্রুকের সেঞ্চুরির কথা। চলতি আইপিএলে (IPL 2023) ইংল্যান্ড ব্যাটারের হাত ধরেই এল প্রথম শতরান। কেন তাঁকে ১৩ কোটিরও বেশি দাম দিয়ে দলে নিয়েছিল হায়দরাবাদ, এদিন নিজের বিধ্বংসী ইনিংস দিয়েই তা প্রমাণ করলেন ব্রুক। ১০০ রান করে নটআউট থেকে মাঠ ছাড়েন তিনি। অনবদ্য ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিতে সাহায্য করেন মারক্রামও। তবে হায়দরাবাদ ধাক্কা খায় আন্দ্রে রাসেলের বোলিংয়ে। চলতি মরশুমে প্রথমবার হাতে বল তুলে নিয়েই তিন উইকেট ঝুলিতে ভরে ফেলেন তিনি। তাও আবার ২.১ ওভার বল করেই। কিন্তু একই সঙ্গে চিন্তায় রেখে দিলেন নাইট সমর্থকদের।
[আরও পড়ুন: ‘রাজনীতি ছেড়ে দেব যদি…’, শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে কেন এমন মন্তব্য অভিষেকের?]
এদিন বোলিংয়ের সময় পায়ে চোট পান তিনি। তাঁকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। যদিও কেকেআর শিবির থেকে এখনও রাসেলের চোটের কী অবস্থা, সে বিষয়ে কিছু বলা হয়নি। ওভারের বাকি ৫ বল করেন শার্দুল ঠাকুর।
এদিকে পাহাড় প্রমাণ রানের বোঝা মাথায় নিয়েও গত ম্যাচের আত্মবিশ্বাসীই ধরে রেখেছিলেন নাইট ব্যাটাররা। গুজবাজ, ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিন ব্যর্থ হলেও ওপেনার নাগাদীশন ৩৬ রান করেন। আর এরপর অধিনায়ক নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের জুটিতে নতুন করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। তবে ২২৮ রান তাড়া করে এর আগে কখনওই জেতেনি কেকেআর। এদিনই শেষরক্ষা হল না। তবে একাধিক ক্যাচ মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত হায়দরাবাদ।
এদিন আবার ইডেনে ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বাজান ইডেন বেল। সেই বিরল মুহূর্তেরও সাক্ষী রইলেন দর্শকরা। সবমিলিয়ে খেলার ফল যা-ই হোক, পয়লা উসুল করা একটি ম্যাচ উপহার পেল ইডেন।
[আরও পড়ুন: পুরুষাঙ্গের প্রতি আসক্তি, বৈঠকের ফাঁকে সঙ্গম! যৌনকেচ্ছায় ভরা মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাস]
সর্বশেষ খবর
-
ইডির তলবে সাড়া, নিয়োগ দুর্নীতি মামলায় সিজিওতে হাজিরা অভিষেকের
-
বিশ্বকাপ খেলতে আমেরিকায় পা রাখল ইরান, বিক্ষোভের প্রস্তুতি সমর্থকদের, আঁটসাঁট নিরাপত্তা
-
রুটি-লবণে মোদি বরণ! ১৯৯৩ সালে স্বাধীনতার পর প্রথম স্লোভাকিয়া সফর ভারতের প্রধানমন্ত্রীর
-
নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা! আজব ভবিষ্যদ্বাণী ব্রাজিলীয় জ্যোতিষীর
-
১৮০ জন পড়ুয়ার স্কলারশিপের দায়িত্বে বিজয়-রশ্মিকা, ‘দিলদরিয়া’ দম্পতির এই উদ্যোগের লক্ষ্য কী?