সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভরা বাজারে আইপিএল (IPL 2024) নিয়ে চলে এল বড় আপডেট। ২০২৩-এর শেষেই আগামী বছরের আইপিএলের নিলাম হওয়ার কথা ছিল। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতের মাটিতে ২০২৪ আইপিএল-এর নিলাম হবে না। চলতি বছরের ডিসেম্বরে দুবাইতে আয়োজিত হতে চলেছে আইপিএল-এর ‘মিনি নিলাম’ (IPL Auction)। ২০২৪ সালের আইপিএল-এর জন্য অবশ্য মেগা নিলাম হওয়ার কথা নেই। বরং হবে মিনি নিলাম। তা হওয়ার কথা ১৮-১৯ ডিসেম্বর।
আইপিএল ২০২৪-এর নিলামের আসর বসবে দুবাইতে। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএল নিলাম। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হওয়ার কথা ৯ ডিসেম্বর। তবে ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। যদিও তা ভারতেই হওয়ার কথা। এখনও অবধি বিসিসিআই-এর পক্ষ থেকে কোনও ফ্র্যাঞ্চাইজিকেই আইপিএলের নিলামের বিষয়ে কিছু জানানো হয়নি।
[আরও পড়ুন: বাবর আজমের পাশে দাঁড়িয়ে আক্রম, ওয়াকারের মতো প্রাক্তনকে একহাত নিল পিসিবি]
মহিলাদের আইপিএলের মিনি নিলামের তারিখ এখনও ফ্র্যাঞ্চাইজ়িদের জানানো হয়নি। পরের বছর ফেব্রুয়ারিতে এই লিগ শুরু হতে পারে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে।
[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের সব চেয়ে বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল এখন চরম আর্থিক কষ্টে]
সর্বশেষ খবর
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো
-
‘ভাত-ডালের আগেই গুলি খেতে হবে’, গুন্ডাদের ‘ঠান্ডা’ করতে বারুইপুর-দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের