আইপিএলে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে অস্বস্তিতে পড়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে দলের ম্যানেজার রোমি ভিন্দরকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা যায়। পরে অধিনায়ক রিয়ান পরাগকে ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাগুলিতে কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কোনও দল নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়বে।
এই বিষয়ে আরও খবর
তিনি জানান, আইপিএলের নিয়ম ভাঙার ঘটনা হালকাভাবে নেওয়া হবে না। যেসব দল বারবার আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বোর্ড। ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থার ধরন নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান বিসিসিআই সচিব। দেবজিতের কথায়, “যেসব দল নিয়ম ভাঙছে, তাদের কীভাবে শাস্তি দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। নিয়ম ভাঙলে ছাড় পাবে না কোনও দল। আমরা নিশ্চিতভাবেই ব্যবস্থা নেব।” তিনি আরও জানান, শুধু শাস্তিই নয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকেও নজর দিচ্ছে বোর্ড। এমনকী একাধিক নির্দেশিকা তৈরিরও কাজ চলছে। তাঁর বক্তব্য, “দলগুলোর আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে বিভিন্ন শর্ত ও প্রোটোকল তৈরি করা হচ্ছে।”
বোর্ড সচিবের মতে, শুধুমাত্র কর্তা বা ক্রিকেটারদের উপর দায় চাপিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কোনও দলের আচরণ তার সামগ্রিক সংস্কৃতি ও মানসিকতার প্রতিফলন। তাই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক সদস্যকেই দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তাঁর কথায়, “দল হিসাবে সঠিক সংস্কৃতি মেনে চলা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কর্তব্য। যাতে আইপিএলের ভাবমূর্তি কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এই প্রতিযোগিতার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।”
আইপিএলের গ্রুপ পর্ব শেষের পথে। তবে এখনও প্লে-অফের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। জোর জল্পনা, গতবারের দুই ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের ঘরের মাঠেই প্লে-অফ হতে পারে।
এদিকে আইপিএলের গ্রুপ পর্ব শেষের পথে। তবে এখনও প্লে-অফের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। জোর জল্পনা, গতবারের দুই ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের ঘরের মাঠেই প্লে-অফ হতে পারে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি দেবজিৎ। তিনি বলেন, “আপনারা আন্দাজ করতেই পারেন। তবে আমি এখন কিছু বলব না। দু’দিনের মধ্যে সব জানতে পারবেন।”
এবারের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, এই নিয়মের কারণেই ম্যাচে অতিরিক্ত রান হচ্ছে। ফলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে এই বিতর্ককে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ দেবজিৎ। তিনি স্পষ্ট করেন, প্রতিযোগিতা চলাকালীন মাঝপথে কোনও নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে না। মরশুম শেষ হওয়ার পর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মন্তব্য, “কম রানের ম্যাচও হচ্ছে। সব সমর্থকই ম্যাচ উপভোগ করছেন। বোলারেরাও ভালো পিচ পাচ্ছে। টুর্নামেন্ট শেষে আমরা এই নিয়ম নিয়ে আলোচনা করব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা



