Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Sanju Samson

IPL 2026 CSK vs MI: দিল্লির পর মুম্বইয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি, সঞ্জুর রেকর্ড ইনিংসে ২০০ পার চেন্নাইয়ের

বিশ্বকাপের ম্যাজিক ব্যাটটা হাতে নিয়েই আইপিএল শাসন করছেন সঞ্জু স্যামসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২২:০৫

options
link
IPL 2026 CSK vs MI: দিল্লির পর মুম্বইয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি, সঞ্জুর রেকর্ড ইনিংসে ২০০ পার চেন্নাইয়ের zoom
মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের হয়ে একা লড়লেন সঞ্জু স্যামসন।

বিশ্বকাপের ম্যাজিক ব্যাটটা হাতে নিয়েই আইপিএল শাসন করছেন সঞ্জু স্যামসন। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকালেন। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে ৫৪ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন চেন্নাই তারকা। মারলেন ১০টি চার ও ছ’টি ছক্কা। ওয়াংখেড়েতে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে সিএসকে তুলল ২০৭ রান।

আইপিএলের শুরুতে একেবারেই রানের মধ্যে ছিলেন না সঞ্জু। সিএসকে’ও টানা ম্যাচ হারছিল। এই পরিস্থিতিতে সঞ্জুর কামব্যাক দরকার ছিল। সেটা শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ওই ম্যাচে ১১৫ রান করেছিলেন সঞ্জু। তারপর কেকেআরের বিরুদ্ধে ৪৮ রান করেন। কিন্তু তারপর সানরাইজার্সের বিরুদ্ধে বড় রান পাননি। আবার মুম্বইয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকালেন তিনি।

Advertisement

ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচেও খেলতে পারছেন না। চোটের জন্য বাইরে আয়ুষ মাত্রে। এদিকে রানের মধ্যে নেই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (২২)। এদিন রান পাননি সরফরাজ খান (১৪)। শিবম দুবে (৫) বা ডেওয়াল্ড ব্রেভিসরা (২১) ফের ব্যর্থ। তরুণ কার্তিক শর্মা (১৮) আশা জাগিয়েও বড় রান পাননি। আল্লা গজনফারের ঘূর্ণি (২৫/২) বা অশ্বনী কুমারের নিঁখুত স্পেলে একে-একে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান সিএসকে ব্যাটাররা।

ব্যতিক্রম শুধু সঞ্জু স্যামসন। একা কুম্ভের মতো চেন্নাইয়ের গড় আগলেছেন তিনি। এই নিয়ে আইপিএলে তাঁর পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল। ছুঁয়ে ফেললেন কেএল রাহুলকে। অন্যদিকে মুম্বই ও চেন্নাই ম্যাচে তিনি তৃতীয় ক্রিকেটার যিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে সনৎ জয়সূর্য ও রোহিত শর্মার নামে এই কীর্তি আছে। সেই সঙ্গে যৌথভাবে সিএসকে’র হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন সঞ্জুর নামে। সেটাও মাত্র ৭ ম্যাচে। চেন্নাইয়ের হয়ে দু’টি করে সেঞ্চুরি আছে সুরেশ রায়না, মুরলী বিজয়, শেন ওয়াটসন ও রুতুরাজ গায়কোয়ারের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.