গত মরশুমে রেকর্ড পরিমাণ অর্থে লখনউয়ে এসেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রায় ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে তাঁকে অধিনায়কও করা হয়েছিল। কিন্তু সেভাবে পারফর্মই করতে পারেননি ঋষভ। গোটা টুর্নামেন্টে একটি মাত্র সেঞ্চুরি করেছিলেন তিনি। হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। প্রশ্ন ওঠে, এলএসজি অধিনায়ক পদ থেকে কি বরখাস্ত করা হবে তাঁকে? নীরবতা ভাঙলেন সঞ্জীব গোয়েঙ্কা।
এবারের আইপিএল ঋষভের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে জায়গা পাকা রয়েছে তাঁর। বাকি দুই ফরম্যাটে তাঁর জায়গা হাতছাড়া হয়েছে। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের উত্থানের কারণে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে ঋষভের জায়গা বর্তমানে নেই। ওয়ানডে-তে ব্যাক আপ কিপার হিসাবে তিনি সুযোগ পাচ্ছেন। আসন্ন আইপিএল তাই ঋষভের কাছে অগ্নিপরীক্ষার মতো। সাদা বলের ফরম্যাটে নিজের জায়গা ফিরে পেতে হলে তাঁকে সফল হতেই হবে। মনে করা হচ্ছে তিনে নামবেন তিনি।
ঋষভ যদি তিন নম্বরে নামেন, তাহলে তাদের অন্যতম সেরা ব্যাটার নিকোলাস পুরানকে চার অথবা পাঁচে নেমে যেতে হবে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, ‘মরশুম শুরুর আগে পন্থের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা দেখেছি, আর হেসেছি। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। ওর চরিত্র ও প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত। ভালো একটা মরশুম কাটাও, ক্যাপ্টেন!’ অর্থাৎ গত মরশুমে ব্যর্থতার পরেও পন্থের উপর আস্থা রাখছে লখনউ ম্যানেজমেন্ট।
Heading into the season, I had read the speculations around @RishabhPant17‘s captaincy and smiled. We’ve spent enough time together to know his character and commitment. Have a great season, Cap!@LucknowIPL #IPL2026 pic.twitter.com/h1AXUK4kaw
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) March 26, 2026
সম্প্রতি গোয়েঙ্কা স্বীকার করেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের যে ব্যালেন্সের প্রয়োজন ছিল, সেটা তাঁর দলে ছিল না। ঠিকমতো দল তৈরি করতে পারেননি। তবে জানিয়েছিলেন, অধিনায়ক ঋষভ পন্থের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তাতেই এবার সিলমোহর দিলেন এলএসজি কর্ণধার। উল্লেখ্য, গত মরশুমে ঋষভ ১৩৩.১৭ স্ট্রাইক রেটে মোট রান করেছিলেন ২৬৯। যা মোটেই ঋষভ-সুলভ ছিল না। এখন দেখার, আসন্ন আইপিএলে নিজের দুরন্ত পারফরম্যান্স করে সমালোচকদের মুখ বন্ধ করতে পারেন কি না ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটার।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব