Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Ishan Kishan

ঈশানকে আউট করেই তেড়ে গেলেন সতীর্থ, প্রস্তুতি ম্যাচে অশান্তি সানরাইজার্সে! কে এই বোলার?

আইপিএলে উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ছ'দিন আগেই কি অশান্তির আঁচ ঈশান কিষানের দলে? প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১২:০৯

options
link
ঈশানকে আউট করেই তেড়ে গেলেন সতীর্থ, প্রস্তুতি ম্যাচে অশান্তি সানরাইজার্সে! কে এই বোলার? zoom
ঈশান কিষান। ফাইল ছবি।

আইপিএলে (IPL 2026) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ছ’দিন আগেই কি অশান্তির আঁচ ঈশান কিষানের দলে? প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বের সবথেকে বড় দামি লিগ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দেখা গেল, ঈশান কিষানকে আউট করে রীতিমতো উত্তেজিত হয়ে ‘সেন্ড অফ’ সেলিব্রেশন করছেন তরুণ লেগস্পিনার জিশান আনসারি।

শনিবার ইন্ট্রা-স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে নেমেছিল সানরাইজার্স। নিজেদের দলকে এসআরএইচ এ এবং এসআরএইচ বি দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজিত হয়। বি দলের অষ্টম ওভারে এই ঘটনাটি ঘটে। সেই সময় ঈশানের সঙ্গে ব্যাটিং করছিলেন লিয়াং লিভিংস্টোন। ওই ওভারে বল করছিলেন জিশান। প্রথম চার বলে ২০ রান তোলেন বাঁহাতি ভারতীয় তারকা। যার মধ্যে দু’টি চার, দু’টি ছক্কা। তবে পঞ্চম বলে একটি ফুল লেংথ ডেলিভারিতে আউট হন ঈশান।

Advertisement

আউটের পরেই চূড়ান্ত উত্তেজিত হয়ে আঙুলের ইশারায় সেন্ড অফ করেন জিশান। এমনকী তাঁর কাছে এসে কিছু একটা বলেন। যদিও হাসি মুখেই সাজঘরের রাস্তায় হাঁটা দেন ঈশান। সোশাল মিডিয়ায় প্রস্তুতি ম্যাচের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেরই প্রশ্ন, টুর্নামেন্ট শুরুর আগেই যদি এই ছবি দেখা যায়, তাহলে আইপিএলের সময় কী হবে? অনেকে আবার দলের অধিনায়কের প্রতি জিশানের আচরণের নিন্দা করেছেন। একদল বলছেন, পুরো বিষয়টা নিজেদের মধ্যে। দু’জনেই পেশাদার ক্রিকেটার। তাই দুই ক্রিকেটারই হয়তো ঝামেলা মিটিয়ে নিয়েছেন।

ভারতের বিশ্বজয়ের অভিযানে আগুনে ফর্মে ছিলেন ঈশান কিষান। এবার আইপিএলেও সানরাইজার্সকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। প্যাট কামিন্স দলে যোগ দিতে পারেননি। সেই কারণে শুরুর দিকে কিছু ম্যাচের জন্য ঈশানকে অধিনায়ক ঘোষণা করেছে কাব্য মারানের দল। প্রায় দু’বছর জাতীয় দলে ছিলেন না। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হন ঈশান। তার সুবাদেই ভারতের বিশ্বকাপ দলে ডাক পান। সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে ৩১৭ রান করেন। ফাইনালে হাফসেঞ্চুরি করে যান। সেই ফর্ম আইপিএলেও বজায় রাখতে চান তিনি। উল্লেখ্য, আইপিএলে ঈশান ১১৯টা ম্যাচ খেলে ২৯৯৮ রান করেছেন। ১৭টি হাফসেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। তবে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ‘অশান্তি’ নিয়ে আলোচনা তুঙ্গে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.