Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
IPL 2026

‘হারের সমালোচনার মাঝে সামলেছেন শাহরুখই’, লখনউ ম্যাচের আগে আত্মবিশ্বাসী নাইট পেসার

বৃহস্পতিবার সামনে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাই এখন সবচেয়ে বড় ভরসা। এমনটাই জানালেন দলের তরুণ পেসার কার্তিক ত্যাগী। আর কী জানিয়েছেন তিনি?

Advertisement
শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:০৮

link
শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:০৮

options
link
‘হারের সমালোচনার মাঝে সামলেছেন শাহরুখই’, লখনউ ম্যাচের আগে আত্মবিশ্বাসী নাইট পেসার zoom
লখনউ ম্যাচের আগে আত্মবিশ্বাসী নাইটরা। ফাইল ছবি।

প্রথম দুই ম্যাচে হার। তারপর ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাইটদের লাভের লাভ বলতে একটাই। ‘মহার্ঘ’ ১ পয়েন্ট এসেছে ঘরে। বৃহস্পতিবার সামনে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাই এখন সবচেয়ে বড় ভরসা। এমনটাই জানালেন দলের তরুণ পেসার কার্তিক ত্যাগী। তিনি জানিয়ে দেন, “হারের সমালোচনার মাঝে সামলেছেন শাহরুখ খান।”

বুধবারের সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, দলের পারফরম্যান্স নিয়ে বাইরে যতই সমালোচনা হোক না কেন, ড্রেসিংরুমে তার কোনও প্রভাব পড়েনি। বৃষ্টির কারণে একটি পয়েন্ট পাওয়া নিয়ে নানা মন্তব্য উঠলেও তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই। ম্যাচ জেতা। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছি।”

Advertisement

গত কয়েক বছরে একাধিক চোটের ধাক্কা সামলাতে হয়েছে কার্তিককে। বিশেষ করে পায়ের নিচের অংশে ব্যথায় ভুগেছেন দীর্ঘদিন। সেই সময় ডেল স্টেনের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের বোলিং অ্যাকশন ও রান আপে বড় পরিবর্তন আনেন তিনি। তাঁর কথায়, “নিজের শরীরের সঙ্গে মানানসই অ্যাকশন খুঁজে পেতে অনেক পরিশ্রম করেছি। এখন সেটাই ধরে রেখে এগোচ্ছি।”

এই মরশুমে চোটের কারণে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা এবং আকাশ দীপের মতো পেসার। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা কবে নাইটদের শিবিরে যোগ দেবেন, তা নিয়েও ধোঁয়াশা। এই পরিস্থিতিতে আগে থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিলেন বলে জানান তিনি। “অনেকদিন ধরেই জানতাম যে, সুযোগ আসতে পারে। তাই সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম,” বলেন ত্যাগী।

এই মরশুমে চোটের কারণে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা এবং আকাশ দীপের মতো পেসার। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা কবে নাইটদের শিবিরে যোগ দেবেন, তা নিয়েও ধোঁয়াশা। এই পরিস্থিতিতে আগে থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিলেন বলে জানান তিনি। “অনেকদিন ধরেই জানতাম যে, সুযোগ আসতে পারে। তাই সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম,” বলেন ত্যাগী।

পাওয়ারপ্লেতে বোলিংয়ের কঠিন চ্যালেঞ্জ নিয়েও মুখ খুলেছেন তিনি। প্রতিপক্ষ ব্যাটারদের ভিডিও দেখে পরিকল্পনা সাজানোই দলের মূল কৌশল বলে জানান। “সব সময় পরিকল্পনা মেনে বল করা সহজ নয়। তবে প্রক্রিয়ার ওপর ভরসা রাখলেই সাফল্য আসবে,” যোগ করেন তিনি। চোট ও অনিয়মিত সুযোগের কারণে আইপিএলে নিয়মিত খেলার সুযোগ পাননি ২৫ বছর বয়সি পেসার। তবে তা নিয়ে আক্ষেপ না করে নিজের ফিটনেসের দিকেই বেশি জোর দিয়েছেন। ত্যাগীর কথায়, “দলের দোষ নেই। আমি নিজেই ফিট ছিলাম না। তাই প্রথমে নিজেকে ফিট করার দিকেই মন দিয়েছি।”

দলের অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে শেখার কথাও বলেন তিনি। হাপুরের পেসার জানিয়েছেন, অভিজ্ঞদের কাছ থেকে ম্যাচের কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার কৌশল রপ্ত করছেন তিনি। পাশাপাশি বলিউড বাদশার সঙ্গে সাক্ষাৎ দলের জন্য বাড়তি উদ্বুদ্ধ করেছেন বলেও জানান। “তিনি আমাদের সব সময় সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন,” বলেন তরুণ পেসার। গ্যালারিতে বাদশার উপস্থিতি মানেই যে নাইট-সহ কলকাতার ‘কিং’ অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে থাকে, তা বললেও অত্যুক্তি হয় না। সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস-এর ম্যাচে গ্যালারিতে বাদশাকে দেখা যায় আসন্ন সিনেমা ‘কিং’য়ের লুকে। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও বাদশা দর্শনের জেরে নাইট সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে, দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার সুনীল নারিন চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পরের ম্যাচে তিনি খেলতে পারেন বলেই ইঙ্গিত। তবে বরুণ চক্রবর্তীকে নিয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। সব মিলিয়ে, সমালোচনার মাঝেও আত্মবিশ্বাসী কেকেআর শিবির। লক্ষ্য একটাই, ঘুরে দাঁড়িয়ে জয়ের পথে ফেরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.