Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Cameron Green

ফের ব্যাট হাতে ব্যর্থ, বোলিংয়েও আপত্তি! ২৫ কোটির গ্রিনকে ‘ফ্লপ স্টার’ তকমা নাইটভক্তদের

'ফ্লপ স্টার' গ্রিনকে বয়ে বেড়ানোর কী দরকার? অজি অলরাউন্ডারকে নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে নাইট-সমর্থকদের মধ্যে। গ্রিনকে ইতিমধ্যে 'ফ্লপস্টার', 'স্ক্যাম' বলা শুরু করে দিয়েছেন অনেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১১:২১

options
link
ফের ব্যাট হাতে ব্যর্থ, বোলিংয়েও আপত্তি! ২৫ কোটির গ্রিনকে ‘ফ্লপ স্টার’ তকমা নাইটভক্তদের zoom

দাম ২৫ কোটি টাকা। কিন্তু এখনও পারফরম্যান্স তার ধারেকাছে যায়নি। টানা তৃতীয় ম্যাচে ফ্লপ ক্যামেরন গ্রিন। ব্যাটে রান নেই। বোলিং করতে আপত্তি। তাহলে ‘ফ্লপ স্টার’ গ্রিনকে বয়ে বেড়ানোর কী দরকার? অজি অলরাউন্ডারকে নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে নাইট-সমর্থকদের মধ্যে। গ্রিনকে ইতিমধ্যে ‘ফ্লপস্টার’, ‘স্ক্যাম’ বলা শুরু করে দিয়েছেন অনেকে।

প্রথম ম্যাচে ১৮ রান। দ্বিতীয় ম্যাচে রান মাত্র ২। তৃতীয় ম্যাচেও অফ ফর্ম অব্যাহত। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে ফিরলেন ৪ রানে। জাভিয়ের বার্টলেটের প্রথম বলটি চার মারলেন। দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে আউট। সব থেকে বড় কথা, গ্রিনের শরীরী ভাষাই বড্ড দায়সারা। যেন আউট হয়ে ‘বয়েই গেল’। একে বল করছেন না, ব্যাটেও দুরবস্থা। অনেক প্রাক্তন তারকা ইতিমধ্যে বলে রাখছেন, গ্রিনকে বসিয়ে দেওয়ার জন্য। নাইট ম্যানেজমেন্ট কি শুনছে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেকেই বলছেন, টিম সেইফার্ট বাইরে বসে আছেন। তাঁকে সুযোগ দেওয়া যেতে পারে। রাচীন রবীন্দ্রও বাইরে বসে। এই ম্যাচে তবু রভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও চিন্তার নাম গ্রিন। নেটিজেনরা তো ইতিমধ্যে, সবচেয়ে বড় স্ক্যাম বলা শুরু করে দিয়েছে। ৩ ম্যাচে মাত্র ২৪ রান করলে কথা তো শুনতেই। সেই সঙ্গে বোধহয় আন্দ্রে রাসেল নামের একজনকে মিস করছেন নাইট সমর্থকরা।

এদিন নাইটদের প্রথম একাদশে ছিলেন না বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। দুই স্পিনারের জায়গায় রাহানেরা দলে নিয়েছেন নবদীপ সাইনি ও রভম্যান পাওয়েলকে। দু’জনেই পেস বোলিং করেন। নাইট জার্সিতে এদিনই নবদীপের অভিষেক হওয়ার কথা। রভম্যানকে দলে নেওয়ার অর্থ ফিনিশিং শক্তিশালী করা। পাশাপাশি তাঁকে বোলিংয়ের জন্য তৈরি রাখা মানে ক্যামেরন গ্রিনকে দিয়ে সম্ভবত এই ম্যাচেও বল করানো হবে না। তাহলে গ্রিনের কাজটা কী? ইডেনে শাহরুখ খান যদি কেকেআর কর্মকর্তা বেঙ্কি মাইসোরকে এই প্রশ্নটা করেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.