ওয়াংখেড়েতে বেশ ফুরফুরে কেকেআর শিবির। একদিন পরই মুম্বইয়ে আইপিএল অভিযান শুরু করবেন অজিঙ্ক রাহানেরা। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কেকেআরের কাছে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে প্রথম ম্যাচে নামার আগে রাহানেদের সবচেয়ে বেশি চিন্তা পেস বোলিং নিয়ে। কম্বিনেশন নিয়ে গত দু’দিন বিস্তর আলোচনা হয়েছে বলেই শোনা গেল। ইতিমধ্যেই চোট পেয়ে কেকেআরের একের পর এক পেসার ছিটকে গিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
আপাতত যা ঠিক আছে, ক্যামেরন গ্রিন আর রভম্যান পাওয়েল-এই দু’জনকে পেসার অলরাউন্ডার হিসাবে খেলানো হবে। বাকি দুই বিদেশি হলেন-সুনীল নারিন আর ফিন অ্যালেন। ওয়াংখেড়ের পিচের যেরকম চরিত্র, তাতে পেসাররা সুবিধে পায়। বৈভব অরোরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে কেকেআর কাকে খেলায়, সেটাই দেখার।
গত কয়েকটা ট্রেনিংয়ে একটা ব্যাপার পরিষ্কার, পাওয়ার হিটিংয়ের উপর বেশি জোর দিচ্ছে কেকেআর। যে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দ্রে রাসেলকে। ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার দীর্ঘদিন কেকেআরে খেলেছেন। এবার তাঁর ভূমিকা অন্য। পাওয়ার কোচ হিসাবে তাঁকে নিয়ে এসেছে নাইটরা। আর দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ছয় মারার পাঠ দিচ্ছেন রাসেল। অ্যালেন আগের দিনই বলছিলেন, তিনি রাসেলের থেকে ‘বড়’ ছক্কা হাকানো শিখতে চান। নেটে সেটা দেখাও গিয়েছে।
শুক্রবার রাসেল বলেছেন, “আমি ওদের ছয় মারা শেখাতে চাই।” আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। কিন্তু ক্রিকেট থেকে সন্ন্যাস নেননি। নতুন দায়িত্বে মানিয়ে নিতে অসুবিধে হবে না। রাসেল বলছিলেন, “আমার মানসিকতায় কোনও বদল হবে না। এদের বেশিরভাগের সঙ্গেই আমি খেলেছি। কখনও এক টিমে। কখনও আবার বিপক্ষে। তাই কোনও সমস্যা হবে না।” পেস বিভাগের নড়বড়ে অবস্থা কি সামলে দেবে নাইটদের ঝোড়ো ব্যাটিং? আশায় নাইটভক্তরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো
-
‘ভাত-ডালের আগেই গুলি খেতে হবে’, গুন্ডাদের ‘ঠান্ডা’ করতে বারুইপুর-দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের



