Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
KKR vs LSG

IPL 2026: KKR VS LSG, ঘরের মাঠে টসে হার রাহানের, প্রথম একাদশে দলে ফিরলেন নারিন

ব্যর্থতার কাঁটা সরিয়ে প্রথম জয়ের খোঁজে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে কেকেআর শিবিরে আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাই যে সবচেয়ে বড় ভরসা, তা জানিয়েছিলেন নাইট পেসার কার্তিক ত্যাগী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৯:৪০

options
link
IPL 2026: KKR VS LSG, ঘরের মাঠে টসে হার রাহানের, প্রথম একাদশে দলে ফিরলেন নারিন zoom
অজিঙ্ক রাহানে। ফাইল ছবি।

প্রথম দুই ম্যাচে হার। তারপর ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাইটদের লাভের লাভ বলতে একটাই। ‘মহার্ঘ’ ১ পয়েন্ট এসেছে ঘরে। কিন্তু জয় আসেনি। ব্যর্থতার কাঁটা সরিয়ে প্রথম জয়ের খোঁজে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে কেকেআর (KKR vs LSG) শিবিরে আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাই যে সবচেয়ে বড় ভরসা, তা জানিয়েছিলেন নাইট পেসার কার্তিক ত্যাগী। এমন একটা ম্যাচে টসে হার কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত এলএসজি অধিনায়ক ঋষভ পন্থ।

লক্ষ্মীবারও পাওয়া গেল না বরুণ চক্রবর্তীকে। তাঁকে নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও সরল না। গতকাল টিম যখন ইডেনে ট্রেনিং করছে, বরুণ তখন ইন্ডোরে। প্রায় ঘণ্টা দু’য়েক সেখানেই ট্রেনিং করেছিলেন। কিন্তু তিনি ম্যাচ ফিট কিনা, তা তখনও জানা যায়নি। তবে এদিন টসের সময় নাইট অধিনায়ক বলে দিলেন,  হাতের চোট না সারায় খেলছেন না বরুণ। কেকেআরের কাছে আশার বাণী বলতে শুধুই সুনীল নারিনের ফিট হয়ে ওঠা। আর ক‌্যামেরন গ্রিনের বোলিং নিয়ে সামান্য সবুজ সংকেত মেলা। এখন দেখার, লখনউয়ের বিরুদ্ধে অলরাউন্ডার গ্রিনকে পাওয়া যায় কিনা। 

Advertisement

তবে দল ঘোষণার পরই স্পষ্ট, নিজেদের বোলিং দুর্বলতা সত্ত্বেও বড়সড় ঝুঁকি নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত, দলে রাখা হয়নি ব্লেসিং মুজারাবানিকে। সাম্প্রতিক ম্যাচগুলিতে বোলিং বিভাগ যে ধারাবাহিকভাবে চাপে পড়েছে, তা বলাই বাহুল্য। তাই এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন, অতিরিক্ত পেস অপশন না রাখাটা কেকেআরের জন্য বুমেরাং হতে পারে।

ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করার দিকেই ঝুঁকেছে নাইটরা। যাই হোক, স্কোর বোর্ডে বড় রান তোলার চাপ এখন নাইট ব্যাটারদের কাঁধেই। বড় রান তুলতে না পারলে কুম্ভ রক্ষা করা কঠিন। কেকেআরের ক্ষেত্রেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা যেতে পারে বৈভব অরোরাকে। অন্যদিকে, লখনউ শিবিরে বড় কোনও চমক নেই। আয়ুষ বাদোনিকে তারা রাখতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।

নাইটদের প্রথম একাদশ:
ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, অনুকূল রায়, নভদীপ সাইনি, কার্তিক ত্যাগী।

লখনউয়ের প্রথম একাদশ:
মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আব্লদু সামাদ, মুকুল চৌধুরী, মণিমারন সিদ্ধার্থ, আবেশ খান, মহম্মদ শমি, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.