Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
IPL 2026

IPL 2026, KKR VS LSG: হাজারো চর্চার পরও সুযোগ পেলেন না দুই গেম চেঞ্জার! দেখুন কেকেআরের প্রথম একাদশ

কিন্তু হাজারো চর্চার পরও সুযোগ দেওয়া হল না দুই গেম চেঞ্জারকে। এমনকী ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকাতেও নেই তাঁরা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:০৩

options
link
IPL 2026, KKR VS LSG: হাজারো চর্চার পরও সুযোগ পেলেন না দুই গেম চেঞ্জার! দেখুন কেকেআরের প্রথম একাদশ zoom
ফাইল ছবি

‘লাস্ট বয়’ তকমা ঘোচানোর লড়াইয়ে আজ লখনউয়ে নেমেছে কেকেআর। এমন একটা ম্যাচে টস হারলেন অজিঙ্ক রাহানে। নাইটদের ব্যাট করতে পাঠালেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। মনে করা হয়েছিল, দুই তারকা ক্রিকেটারকে নাইটদের দলে দেখা যাবে। কিন্তু হাজারো চর্চার পরও সুযোগ দেওয়া হল না দুই গেম চেঞ্জারকে। এমনকী ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকাতেও নেই তাঁরা। 

বলা হচ্ছে মাথিশা পাথিরানা এবং রাচীন রবীন্দ্রর কথা। প্রথমে আসা যাক পাথিরানার কথায়। যাঁকে ১৮ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাকে পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। চোটের কারণে শ্রীলঙ্কা বোর্ড তাঁকে এনওসি দিতে চায়নি। পরে চোটমুক্ত হয়ে কলকাতায় ফেরেন। নাইটদের আত্মবিশ্বাসের প্রধানতম উৎস নিশ্চিতভাবেই এই শ্রীলঙ্কান পেসারের দলে যোগ দেওয়াটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দলের পেস অ্যাটাকটা হর্ষিত রানা আর পাথিরানাকে কেন্দ্র করেই সাজিয়েছিল কেকেআর। হর্ষিত পায়ের চোটে আগেই প্রতিযোগিতার বাইরে চলে গিয়েছেন। পাথিরানাও ফিটনেস সমস্যায় এতদিন বাইরে ছিলেন। অবশেষে দিন কতক আগে স্কোয়াডে যোগ দিয়েছিলেন। মাঝে অনুশীলনে ছুটি থাকায় একেবারে লখনউ গিয়েই দলের সঙ্গে নেট শুরু করেছেন শ্রীলঙ্কা পেসার। নেটে আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করেছেন তিনি। মনে করা হয়েছিল এলএসজি’র বিরুদ্ধেই বেগুনি জার্সিতে অভিষেক হবে পাথিরানার। নাইটদের সিদ্ধান্তে আপাতত তা হচ্ছে না।

এবার আসা যাক রাচীন রবীন্দ্রর কথায়। চেন্নাই সুপার কিংস থেকে কিউয়ি ক্রিকেটারকে ২ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। মনে করা হয়েছিল, এলএসজি ম্যাচে ফিরবেন তিনি। অথচ কেকেআরের ভাবনা অন্য। তাঁকে সুযোগ দেওয়া হল না এদিনও। রাচীন খেললে ব্যাটের পাশাপাশি বোলিংয়েও ভরসা দিতে পারতেন। যাই হোক, রবিবাসরীয় সন্ধ্যায় নবাবের শহরে লড়াইটা পয়েন্ট টেবিলের শেষ দুই দলের মধ্যে। এলএসজি ন’য়ে, কেকেআর ‘লাস্ট বয়’। তবে নাইটরা জিতলে উলটে যাবে অবস্থান।

কেকেআরের প্রথম একাদশ:
টিম সাইফার্ট, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.