Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
KKR vs SRH

ওপেনে ফিরছেন নারিন! সানরাইজার্সের ‘ট্র্যাভিষেক’কে থামাতে নাইট জার্সিতে অভিষেক পাথিরানার?

আইপিএলে বাকি সব ম্যাচ এখন কেকেআরের কাছে বাঁচামরার। একটাও হারলে প্লে-অফের অঙ্ক আরও কঠিন হবে। প্রথম ছ'ম্যাচ জয়হীন থাকা কেকেআর শেষ দু'ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে। তবে দলের ব্যাটিং এখনও ম্যানজমেন্টের মাথাব্যথা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১১:২৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১১:২৪

options
link
ওপেনে ফিরছেন নারিন! সানরাইজার্সের ‘ট্র্যাভিষেক’কে থামাতে নাইট জার্সিতে অভিষেক পাথিরানার? zoom
কেকেআরের অনুশীলনে সুনীল নারিন ও মাথিশা পাথিরানা

দিন পনেরো আগে প্রশ্নটা ছিল, মাথিশা পাথিরানা কবে আসবেন? এখন সেই প্রশ্নটা পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে, মাথিশা পাথিরানা কবে খেলবেন? সেই ধোঁয়াশা নিয়েই রবিবার সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

ফিটনেস ইস্যুতে শ্রীলঙ্কা বোর্ডের ছাড়পত্র পেতে দেরি হয়েছে পাথিরানার। ফলে তাঁকে ছাড়াই আইপিএলে প্রথমার্ধের প্রায় পুরোটাই খেলতে হয়েছে কেকেআর-কে। অবশ্য পাথিনারা স্কোয়াডে ঢোকার পরও কেটে গিয়েছে দু’টো ম্যাচ। প্রথম একাদশ তো পরের কথা, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেও রাখা হয়নি শ্রীলঙ্কা পেসারের নাম। শেষ এলএসজি ম্যাচের আগে থেকেই দলের সঙ্গে নেটে নেমে পড়েছিলেন তিনি। মনে করা হয়েছিল, লখনউয়ে নাইট জার্সিতে অভিষেক হবে তাঁর। হয়নি। নবাবের শহর থেকে সোজা হায়দরাবাদে এসেছে কেকেআর। নিজামের শহরে গত কয়েকদিন পুরোদমে অনুশীলন করেছে দল। জিমখানা গ্রাউন্ডে ম্যাচ সিমুলেশনে বোলিং করেছেন পাথিরানাও। তাঁর খেলা প্রসঙ্গে নাইট বোলিং কোচ টিম সাউদি শনিবার বলেছেন, “পাথিরানা ট্রেনিংয়ে ভালোই বোলিং করেছে। আমরা পরিস্থিতি বিচার করে কালকের প্রথম একাদশ নির্বাচন করব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইপিএলে বাকি সব ম্যাচ এখন কেকেআরের কাছে বাঁচামরার। একটাও হারলে প্লে-অফের অঙ্ক আরও কঠিন হবে। প্রথম ছ’ম্যাচ জয়হীন থাকা কেকেআর শেষ দু’ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে। তবে দলের ব্যাটিং এখনও ম্যানজমেন্টের মাথাব্যথা। বিশেষত টপ অর্ডারে কেউই রান পাচ্ছেন না। দু’টো ম্যাচেই জয়ের নেপথ্যে মিডল অর্ডারে রিঙ্কু সিংয়ের ব্যাটিং। শোনা যাচ্ছে, টিম সিফার্টের ক্রমাগত ব্যর্থতার জেরে ওপেনিংয়ে পরিবর্তন করতে পারে কেকেআর। সেক্ষেত্রে অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গী হবেন সুনীল নারিন। আর সিফার্টের পরিবর্তে চতুর্থ বিদেশি হিসেবে খেলবেন পাথিরানা। দুরন্ত ফর্মে সানরাইজার্স ব্যাটার হেনরিখ ক্লাসেনের বিরুদ্ধে তাঁর রেকর্ড বেশ আকর্ষণীয়। সেটা কাজে লাগাতে পারে কেকেআর। সাউদি অবশ্য বলছেন, “দল নির্বাচনের সময় আমরা সব তথ্যই মাথায় রাখি। প্রথম একাদশে বিদেশি পরিবর্তনের বিষয়টির সঙ্গে দলের ভারসাম্য জড়িয়ে। তাই কাল পরিস্থিতি কী থাকে, তার উপর সবটা নির্ভর করছে।” নারিন ও বরুণ চক্রবর্তীর ছন্দে ফেরা স্বস্তি দিচ্ছে কেকেআর-কে।

টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে সানরাইজার্স। প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় রয়েছে তারা। ক্লাসেন ছাড়াও অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, সলিল অরোরার মতো বিস্ফোরক ব্যাটার রয়েছে তাদের স্কোয়াডে। প্রফুল্ল হিঙ্গে, সাকিব হুসেনের মতো তরুণ পেসারের সঙ্গে প্যাট কামিন্সের প্রত্যাবর্তন বোলিংয়েও শক্তি বাড়িয়েছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আড়াইশোর কাছাকাছি রান তাড়া করে জিতেছে সানরাইজার্স। সাউদি মানছেন, দ্রুত উইকেট না তুলতে পারলে সমস্যা বাড়বে। “আমরা দেখেছি, দ্রুত উইকেট নিলে চাপ অনেকটা কমে যায়। সাফল্যের জন্য পাওয়ার প্লে-তে ভালো বোলিং করতে হবে। সানরাইজার্সের টপ অর্ডার খুবই ভালো। প্রথম বল থেকেই চালাতে পারে। ফলে আমাদের পাওয়ার প্লে-তে যত দ্রুত সম্ভব উইকেট তুলতে হবে”, বার্তা কেকেআর বোলিং কোচের।

পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের উইকেট তোলার ক্ষমতা আছে পাথিরানার। তবে রবিবার হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআর সেই ক্ষমতা ব্যবহার করবে কি না, সেটাই প্রশ্ন।

আজ আইপিএলে
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স
দুপুর ৩.৩০, হায়দরাবাদ
স্টার স্পোর্টস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.