Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
KKR

‘বিষ’ ফিরবে বরুণ-নারিনদের স্পিনে, পাঞ্জাব ম্যাচ থেকেই বল করবেন গ্রিন? মুখ খুললেন নাইট কোচ

বোলিং বিভাগ যে অনভিজ্ঞ, সেটা মানতে অসুবিধা নেই প্রাক্তন কিউয়ি পেসারের। গ্রিন বোলিং করলেই সব সমস্যার সমাধান হবে না। বিশেষ করে, ফিনিশিং নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই। তাহলে কি দলে বদল আসবে?

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:১৪

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:১৪

options
link
‘বিষ’ ফিরবে বরুণ-নারিনদের স্পিনে, পাঞ্জাব ম্যাচ থেকেই বল করবেন গ্রিন? মুখ খুললেন নাইট কোচ zoom
নাইট অনুশীলনে বরুণ চক্রবর্তী ও ক্যামেরন গ্রিন।

প্রথম দুই ম্যাচে হার। কলকাতা নাইট রাইডার্সের সমস্যা কোথায় কোথায়, তা মোটামুটি ধরে ফেলেছেন সমর্থকরা। কিন্তু সমাধান? উত্তরে নেই বললেই চলে। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে নাইটদের বোলিং কোচ টিম সাউদিও খুব একটা আশার আলো দেখাতে পারলেন না। বোলিংয়ে আগ্নেয়াস্ত্রের ঘাটতি, ফিনিশিং দুর্বল, স্পিনাররা ছন্দহীন, প্ল্যান বি’র অভাব- সব নিয়েই চেনা গতে উত্তর দিলেন তিনি। তবে ক্যামেরন গ্রিন বোলিং করবেন কি না, সেটা নিয়ে কিছুটা আশার আলো দেখিয়ে গেলেন সাউদি।

আপাতত শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে। সেখানে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব দু’ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে। তাই এই ম্যাচে হার মানে প্লেঅফের অঙ্কেও চাপে পড়ে যাবেন অজিঙ্ক রাহানেরা। সাউদি যদিও আশার কথা শুনিয়ে গেলেন। বোলিং বিভাগ যে অনভিজ্ঞ, সেটা মানতে অসুবিধা নেই প্রাক্তন কিউয়ি পেসারের। কিন্তু বোলারদের উপর পূর্ণ আস্থা আছে। সাউদির বিশ্বাস দীর্ঘ টুর্নামেন্টে সময় মতো প্রতিভার বিচ্ছুরণ ঘটাবেন তরুণ নাইট পেসাররা। ড্রেসিংরুমও খুব একটা চাপে নেই। দু’টো ম্যাচ জিতলেই কেকেআর ছন্দে চলে আসবে বলে তাঁর বিশ্বাস।

Advertisement

পেসাররা নাহয় অনভিজ্ঞ, দুর্বলতা মেনে নেওয়া যায়। কিন্তু স্পিনাররা? বরুণ চক্রবর্তী বা সুনীল নারিনের স্পিন ভেলকিতে বিপক্ষ জব্দ হবে, এটাই স্বাভাবিক ছবি। এবার দু’ম্যাচের ছবিটা পুরোপুরি আলাদা। নিজেদের বরাদ্দ ১৬ ওভার সম্পূর্ণ করানো হয়নি তাঁদের দিয়ে। দু’জনে মিলে পেয়েছেন মাত্র ১টি উইকেট। অর্থাৎ সার্বিকভাবেই বোলিং বিভাগকে দুর্বল দেখাচ্ছে। সাউদি বলছেন, “ওয়াংখেড়ে ও ইডেনে প্রচুর রান ওঠে। কিন্তু আমরা স্পিনাদের উপর ভরসা রাখছি। আইপিএলে বহুদিন ধরে তাঁরা ভালো বল করেছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে তাঁরা ঠিকই পারফর্ম করবেন।”

ওয়াংখেড়ে ও ইডেনে প্রচুর রান ওঠে। কিন্তু আমরা স্পিনাদের উপর ভরসা রাখছি। আইপিএলে বহুদিন ধরে তাঁরা ভালো বল করেছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে তাঁরা ঠিকই পারফর্ম করবেন।

সেই সঙ্গে গ্রিনকেও কিন্তু তৈরি রাখছে কেকেআর। নিয়মিত বোলিং প্র্যাক্টিস করে যাচ্ছেন অজি অলরাউন্ডার। গ্রিনকে কেন বল করানো হচ্ছে না, সেই নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। খোদ অধিনায়ক রাহানে দায় চাপিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের উপর। সাউদির কথায় আভাস মিলল, পাঞ্জাব ম্যাচ থেকেই বল করতে পারেন গ্রিন। বোলিং কোচের বক্তব্য, “কেউ অনুশীলন ছাড়া হঠাৎ করে ম্যাচে গিয়ে বল করতে পারে না। তাই আমরা ওর ফিটনেস নিয়ে কাজ করছি। অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছি। আমি নিশ্চিত, ওকে খুব দ্রুত ম্যাচে বোলিং করতে দেখা যাবে।”

গ্রিন বোলিং করলেই সব সমস্যার সমাধান হবে না। বিশেষ করে, ফিনিশিং নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই। তাহলে কি দলে বদল আসবে? গ্রিন যদি শেষ পর্যন্ত পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং না করেন, তাহলে কি রাচীন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলকে খেলানো যায়? নাইটদের তথাকথিত প্ল্যান বি এখনও পর্যন্ত সফল হয়নি। সাউদি মেনে নিলেন, ম্যাচের রাশ তাঁরা ধরে রাখতে পারছেন না। পাওয়ার প্লে’তে উইকেট না তুলতে পারার ব্যর্থতাতেও ভুগতে হচ্ছে। তবে পাঞ্জাব ম্যাচের প্রথম একাদশে কোনও বদলের ইঙ্গিত দিলেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.