Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Varun Chakravarthy

ফের চোটের ধাক্কা কেকেআরে! ক্র্যাচ নিয়ে হাঁটছেন নাইট তারকা, অনিশ্চিত আরসিবি ম্যাচে

আরসিবি'র বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগে দুশ্চিন্তা নাইট শিবিরে। একটা ম্যাচ হার মানে প্লেঅফের অঙ্ক আরও কঠিন হয়ে যাবে কেকেআরের জন্য। শুরুর ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরেছে নাইটরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৩:৩৮

options
link
ফের চোটের ধাক্কা কেকেআরে! ক্র্যাচ নিয়ে হাঁটছেন নাইট তারকা, অনিশ্চিত আরসিবি ম্যাচে zoom
ছবি: বিসিসিআই

এই মুহূর্তে সব ম্যাচই মরণবাঁচন। একটা ম্যাচ হার মানে প্লেঅফের অঙ্ক আরও কঠিন হয়ে যাবে কেকেআরের জন্য। শুরুর ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরেছে নাইটরা। কিন্তু পরের আরসিবি ম্যাচের আগে বড়সড় ধাক্কা অজিঙ্ক রাহানেদের জন্য! চোটের জন্য পরের ম্যাচে অনিশ্চিত বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। টিম হোটেলে রীতিমতো ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখা গেল ‘মিস্ট্রি স্পিনার’কে। ফলে পরের আরসিবি ম্যাচ তো বটেই, এরপর বরুণ কবে খেলবেন, তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

সানরাইজার্সের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের শট ঠেকাতে গিয়ে পায়ে বরুণের। তারপর অবশ্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেন। এখন বরুণের যে অবস্থা, সেই চোট কবে লেগেছে বলা মুশকিল। যাই হোক না কেন, ভবিষ্যতের দিকে তাকালে বরুণকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে নাইটদের। হোটেলে হাতে ক্র্যাচ। বাঁপায়ে বিশেষ জুতো পরা। যা মূলত চোট লাগলে বা পায়ে কোনও সমস্যা হলেই পরা হয়। ফলে রায়পুরে বিরাট কোহলিদের বিরুদ্ধে মহা মোকাবিলায় বরুণ অনিশ্চিত।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood pap king (@bollywoodpapking)

আইপিএলের শুরুতে সেভাবে ছন্দে ছিলেন না। তবে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। জানতেন ফের দেখা যাবে স্পিনের ভেলকি। আর হয়েছেও তাই। প্রথম তিন ম্যাচে উইকেট না পাওয়া বরুণ শেষ পাঁচ ম্যাচে করেছেন দশ শিকার। যারমধ্যে দু’টোয় ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। নাইটরা যে কামব্যাক করল, তার অন্যতম কারণ নারিনের সঙ্গে বরুণের জুটির প্রত্যাবর্তন। এর আগে চোট নিয়ে জানতে চাওয়ায় বরুণ বলেছিলেন, পরে তেমন সমস্যা হবে না। যদিও বাস্তব অন্য কথা বলছে। এবার দেখার বরুণ যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে কী রণকৌশল নেয় নাইটরা? সেক্ষেত্রে অনুকূল রায়ের উপর দায়িত্ব বাড়বে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.