Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

বৈভবকে আউট করে উগ্র সেলিব্রেশন, এবার বিসিসিআইয়ের রোষে কিউয়ি পেসার

প্রথম বলেই চার মেরে ভালো শুরু করলেও, জেমিসনের পরের বলেই বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। এর পরেই প্রায় মুখের কাছে এসে হাততালি দেন কিউয়ি পেসার। যা কোনওভাবেই শোভনীয় নয়। এর জন্য শাস্তির মুখে পড়তে হল তাঁকে। কী শাস্তি দেওয়া হয়েছে তাঁকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৫:৫৫

options
link
বৈভবকে আউট করে উগ্র সেলিব্রেশন, এবার বিসিসিআইয়ের রোষে কিউয়ি পেসার zoom
বৈভবকে আউট করে উগ্র সেলিব্রেশন জেমিসনের। ছবি দিল্লি ক্যাপিটালস।

বৈভব সূর্যবংশীকে আউট করে ‘বন্য’ উল্লাসে মেতেছিলেন কাইল জেমিসন। দুরন্ত ফর্মে থাকা বিস্ময় প্রতিভার ইনিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুতেই থেমে যায়। দিল্লির পেসারের ওভারে আউট হয়। প্রথম বলেই চার মেরে ভালো শুরু করলেও, পরের বলেই বোল্ড হয়ে মাত্র ২ বলে ৪ রান করে ফিরতে হয় তাকে। এর পরেই প্রায় মুখের কাছে এসে হাততালি দেন কিউয়ি পেসার। যা কোনওভাবেই শোভনীয় নয়। এর জন্য শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

এই ঘটনার জেরে আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ ওঠে জেমিসনের বিরুদ্ধে। ম্যাচ রেফারি রাজীব শেঠ তাঁকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করে সতর্ক করেন। তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। আইপিএলের ধারা ২.৫ অনুযায়ী, প্রতিপক্ষকে উসকে দিতে পারে এমন আচরণ, ভাষা বা ইঙ্গিত শাস্তিযোগ্য অপরাধ।

Advertisement

ঠিক কী হয়েছিল? রাজস্থান ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন জেমিসন। ধ্রুব জুরেল এক রান নেওয়ায় ব্যাট করতে আসে বৈভব। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকায় সে। যেন আরেকটা ঝড়ের অপেক্ষা ছিল। কিন্তু কিউয়ি পেসার এরপর যে বলটা করেন, তাতে আউট হওয়াই ছিল স্বাভাবিক ব্যাপার। বৈভব ব্যাট উঁচিয়ে তৈরি ছিল। সেখানে মারাত্মক ইয়র্কার করেন জেমিসন। বৈভবের ব্যাট ও পায়ের মাঝে এতটাই ফাঁক ছিল যে, ব্যাট নামানোর আগেই উইকেট ছিটকে দেয়।

তারপর শুরু হয় দিল্লির বোলারের উল্লাস। বৈভবের সামনে এসে অকারণে চিৎকার করতে থাকেন। মুখের কাছে এসে হাততালি দেন। যা একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। এরপর জানা গিয়েছে, জেমিসন নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারির সিদ্ধান্তও মেনে নিয়েছেন। ১৭ মে ফের রাজস্থান-দিল্লি মোকাবিলা। সেখানে বৈভব এর বদলা নেবে? সেদিন কী হয়, সেটাই দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.