প্রথম দু’বার প্লে অফে উঠেও ফাইনালে যেতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। গতবার লিগ টেবিলের সপ্তমে শেষ করেছে এলএসজি। দল গঠনের ক্ষেত্রে আরও অনেক সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। তবে এবার অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে লখনউ। সামনেই আইপিএল। তাই ভাগ্য ফেরাতে ‘রাম ভরসে’। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগের প্রাক্কালে যেন এক অনির্বচনীয় আধ্যাত্মিক আবেশে নিজেদের মুড়ে নিল লখনউ সুপার জায়ান্টস। অযোধ্যার পবিত্র ভূমিতে রাম জন্মভূমির প্রাঙ্গণে এসে নতশির হলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং অধিনায়ক ঋষভ পন্থ।
এই বিষয়ে আরও খবর
দলের আরও কয়েকজন সদস্যও রামমন্দির পরিদর্শনে গিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে মন্দিরে যাওয়ার একটি ছবি পোস্ট করে লখনউ সুপার জায়ান্টস। ছবিতে দেখা যায়, পন্থ এবং গোয়েঙ্কাকে। ক্যাপশনে তারা লেখে, ‘আইপিএল শুরুর আগে প্রার্থনা করতে ড. সঞ্জীব গোয়েঙ্কা অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়েছেন। সঙ্গে গিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ এবং দলের বাকি সদস্যরা।’
Dr. Sanjiv Goenka visits Ram Janmabhoomi in Ayodhya along with captain Rishabh Pant and other members of the squad to receive blessings 🙏
JAI SHREE RAM pic.twitter.com/OdcNmcp0zV
— Lucknow Super Giants (@LucknowIPL) March 21, 2026
তাছাড়াও সংবাদ সংস্থা এনআই-কে গোয়েঙ্কা বলেন, “ভগবান রামের কাছে বারবার প্রার্থনা করতে হয়। আইপিএল শুরু হতে চলেছে। তাই দলের সমস্ত খেলোয়াড় এখানকার মন্দিরে প্রার্থনা করছে। ভগবান রামের আশীর্বাদে সবকিছু যেন সঠিকভাবে সম্পন্ন হয়।” উল্লেখ্য, ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে লখনউ সুপার জায়ান্টস।
উল্লেখ্য, এর আগে এলএসজি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লোগো বদলের ঘোষণা করা হয়েছিল। সেই লোগোয় হাতির মুখের উপর রয়েছে এলএসজি লেখা। যদিও দলের পুরো নাম নেই। নতুন লোগোটি তিনটি প্রতীককে একত্রিত করে। গরুড়, মুকুট এবং হাতি। একটি সরকারি বিবৃতিতে এলএসজি বলেছে, লখনউ এবং উত্তরপ্রদেশের চেতনাকে তুলে ধরাই লক্ষ্য। একই সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির প্রতি সমর্থকদের মধ্যে আবেগকে এই লোগো প্রতিফলিত করে। অর্থাৎ ভাগ্য ফেরাতে বারবার ধর্মের আশ্রয় নিতে দেখা গিয়েছে লখনউকে। এবার তাঁরা রামমন্দিরেও গেলেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চুলের যত্নে মধুর জুড়ি মেলা ভার! কীভাবে লাগালে বেশি সুফল পাবেন?
-
সুইডেনের স্কুলে ‘নিষিদ্ধ’ হচ্ছে স্মার্টফোন, আমাদেরও বোধোদয় হবে?
-
পরনে গেঞ্জি-বারমুডা, জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, লজ্জার লেশমাত্র নেই! মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের



