Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sanjiv Goenka

‘ঝামেলা’র পর পন্থকে ডেকে নয়া ভিডিও তৈরি গোয়েঙ্কার! ‘এ তো দৃশ্যমের স্ক্রিপ্ট’, খোঁচা নেটিজেনদের

'ঝামেলা'র পর এলসিজি থেকে 'সত্যি ঘটনা'র একটি ভিডিও আলাদা করে পোস্ট করা হয়। কিন্তু সেটাতে আরও চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, ক্রিকেটপ্রেমীদের 'বোকা' বানানোর জন্য নতুন করে ভিডিও করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:৪২

options
link
‘ঝামেলা’র পর পন্থকে ডেকে নয়া ভিডিও তৈরি গোয়েঙ্কার! ‘এ তো দৃশ্যমের স্ক্রিপ্ট’, খোঁচা নেটিজেনদের zoom

লখনউ সুপার জায়ান্টস আর অধিনায়কের সঙ্গে বিতর্ক, এ যেন প্রতিটা আইপিএলের ‘স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর, দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ‘ঝামেলা’র ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তাতে আবার এলসিজি থেকে ‘সত্যি ঘটনা’র একটি ভিডিও আলাদা করে পোস্ট করা হয়। কিন্তু সেটাতে আরও চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, ক্রিকেটপ্রেমীদের ‘বোকা’ বানানোর জন্য নতুন করে ভিডিও করা হয়েছে। যা দেখে অনেকের মনে পড়ছে ‘দৃশ্যম’ সিনেমার কথা।

ঠিক কী ঘটেছে? বুধবার দিল্লি ক্যাপিটালসের আছে হারে লখনউ। তারপর দেখা যায় এলএসজি অধিনায়ক পন্থ এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলছেন গোয়েঙ্কা। নেটিজেনদের বক্তব্য, বেশ অসন্তুষ্ট ভঙ্গিতেই কথা বলছিলেন এলএসজি কর্ণধার। পন্থও পালটা কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়েছে ২০২৪ আইপিএলের কথা। সেবার ম্যাচ হেরে লখনউয়ের তৎকালীন অধিনায়ক কে এল রাহুলের উপর কার্যত ‘চোটপাট’ করেছিলেন গোয়েঙ্কা।

Advertisement

সত্যিই কি পন্থের উপর ‘ঝামেলা’য় জড়িয়েছিলেন লখনউ কর্ণধার? সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে উত্তর দেয় এলএসজি। যার ক্যাপশন ছিল, ‘যা দেখানো হয়, তার সব কিছু সত্যি নয়। ম্যাচের পর কী হয়েছিল, সেটা দেখুন। যেখানে ক্যামেরা বন্ধ হয়নি।’ ওই ভিডিওয় দেখা যায়, পন্থ এসে খোশমেজাজে গোয়েঙ্কার সঙ্গে গল্পগুজব করছেন। গোয়েঙ্কা পন্থের পিঠ চাপড়ে দেন। অর্থাৎ কোনও ‘ঝামেলা’ হয়নি।

কিন্তু এই ভিডিওর পর নেটিজেনরা আরও ক্ষুব্ধ। অনেকে বলছেন, পন্থকে আলাদা করে ডেকে আনা হয় আরেকটি ভিডিও করার জন্য। নেটিজেনদের বক্তব্য, আগের ভিডিওয় দর্শকদের কোলাহল ছিল। কিন্তু নতুন ভিডিওয় গ্যালারিতে কোনও দর্শক নেই। তাতেও কীভাবে দর্শকদের শব্দ শোনা যাচ্ছে? এমনকী কমিউনিটি পোস্টে বলা হয়, এ যেন অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার ২ অক্টোবরের ঘটনার পুনর্নিমাণ করা হয়েছে। তবে এটাও অনেকে বলছেন যে, পিছনের বিজ্ঞাপন একই আছে। এমনকী পিছনের স্ক্রিনে অক্ষর প্যাটেলকে ইন্টারভিউ দিতেও দেখা যাচ্ছে। তাই এটাই ‘আসল’ ভিডিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.