Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
MS Dhoni

‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মুম্বই ম্যাচের আগে পুরো ফিট ধোনি, প্রথমবার ‘থালা’ দর্শন হবে আইপিএলের?

বিগত বেশ কয়েক দিন ধরে দু'বারের বিশ্বজয়ী ভারত অধিনায়ককে চেন্নাই সুপার কিংস ট্রেনিংয়ে ফুরফুরে মেজাজে ঘুরতে দেখা যাচ্ছে। নেটে ব্যাটিং করছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৪:০৩

options
link
‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মুম্বই ম্যাচের আগে পুরো ফিট ধোনি, প্রথমবার ‘থালা’ দর্শন হবে আইপিএলের? zoom
আইপিএলে এখনও পর্যন্ত নামতে দেখা যায়নি ধোনিকে। ছবি: সংগৃহীত।
Advertisement

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছেন? বিখ্যাত ‘নাম্বার সেভেন’-কে মাঠে আজ নামতে দেখা যাবে? বিগত বেশ কয়েক দিন ধরে দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়ককে চেন্নাই সুপার কিংস ট্রেনিংয়ে ফুরফুরে মেজাজে ঘুরতে দেখা যাচ্ছে। নেটে ব্যাটিং করছেন। আয়ুষ মাত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর কিপিং গ্লাভসও তুলে নিতে দেখা গিয়েছে। কিন্তু তারপরেও মহাগুরুত্বপূর্ণ প্রশ্নটা থেকেই যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনি কি আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছেন?

ওয়াংখেড়েতে সিএসকে ট্রেনিংয়ে ধোনিকে নিয়ে নানাবিধ মায়াময় মুহূর্তও তৈরি হয়েছে। মুম্বই পেসার দীপক চাহার, যিনি কি না নাম-যশ করেছেন ধোনির সিএসকেতে খেলে, এমএসডিকে দেখামাত্র হাসতে হাসতে এগিয়ে আসেন মাঠে। দীপক খেয়াল করেননি, তাঁরই পিছু-পিছু আসছেন আর একজন। হাতে ক্যামেরা নিয়ে। কিন্তু ধোনি ঠিকই দেখছিলেন। পুরনো সতীর্থের উদ্দেশে সরস ভাবে তাঁকে বলতে শোনা যায়, ‘আরে, তুমি তো একেবারে ক্যামেরা-ট্যামেরা নিয়ে চলে এসেছো। তোমার সঙ্গে কথা বললে, সবই রেকর্ড হয়ে যাবে।” দীপক এরপর হাসতে-হাসতে ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন। বুধবারও তো। মুম্বইয়ের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড প্রাক্তন চেন্নাই অধিনায়ককে দেখামাত্র গিয়ে জড়িয়ে ধরলেন। দু’জনের মধ্যে হাসি-ঠাট্টাও চলল বিস্তর।

Advertisement

আইপিএল উনিশ প্রায় চতুর্থ সপ্তাহে পড়তে চলল। কিন্তু এখনও পর্যন্ত নামতে দেখা যায়নি ধোনিকে। প্রথমে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বলা হয়েছিল, ধোনির কাফ মাসলে চোট রয়েছে। সেরে উঠতে দিন পনেরো সময় লাগবে। কিন্তু সারতে তাঁর আরও বেশি সময় লেগেছে। বর্তমানে তিনি ফিট। কিন্তু তাঁর নামা এখনও ধোঁয়াশায় ঢাকা। “এমএস খেলবে কি না, সেটা আমরা বৃহস্পতিবারই জানতে পারব। টিমের মেডিক্যাল স্টাফরা একশো শতাংশ নিশ্চিত হলে, তবেই নামবে ও,” বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলে যান সিএসকে-র বোলিং কোচ এরিক সিমন্স। যিনি সঙ্গে জানিয়ে দেন, আয়ুষ মাত্রের পরিবর্ত হিসেবে কাউকে এ মুহূর্তে নেওয়া হচ্ছে না।

মুম্বই ইন্ডিয়ান্স-তারা আবার এই মুহূর্তে একজনের ফর্মের উপরই নির্ভর করছে। তিনি তিলক বর্মা। যিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে প্রায় একার হাতে জিতিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। দুর্ধর্ষ সেঞ্চুরি করে। তিলকের সেঞ্চুরির সুবাদে টানা চার ম্যাচে হারার পর টাইটান্সের বিরুদ্ধে জয়ের রাজপথে ফিরে এসেছে মুম্বই। সিএসকের বিরুদ্ধে ওয়াংখেড়েতে আজ মুম্বই জিততে পারলে, গ্রুপ টেবলে ভদ্রস্থ জায়গায় উঠে আসবে। তিলক বলে যান, তাঁর ব্যাটিংয়ের ধরণ পুরোটাই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার ভাবনা। রোহিতই তাঁকে বলেন যে, প্রথম পনেরোটা বল কোনও ভাবনা ছাড়া খেলতে। কিন্তু তিলককে যিনি এ হেন গুরুমন্ত্র দিয়েছেন, সেই রোহিত শর্মাই খেলবেন কি না, তা নিশ্চিত নয়।

আজ আইপিএলে
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
ওয়াংখেড়ে, সন্ধে ৭.৩০ স্টার স্পোর্টস

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.