মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলে ডাক পেতেই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছেন জিম্বাবোয়ের পেসার। তাতেই রেগে লাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে পিসিবি।
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। সুপার এইট পর্যন্ত লড়াইয়ে থাকা জিম্বাবোয়ের হয়ে ১৩টি উইকেট তোলেন। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। সেই জায়গায় ডাক পেয়েছেন মুজারাবানি। যাকে ১.১ কোটি টাকায় কিনেছিল পাক লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড। শামার জোসেফের বদলি হিসেবে মুজারাবানিকে নিয়েছিল পিএসএলের দল।
এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে পাক বোর্ড। যেহেতু তিনি চুক্তি ভেঙেছেন, তাই জিম্বাবোয়ের পেসারের ‘শাস্তি’ হতে পারে। আইনি নোটিশ পাঠিয়ে প্রশ্ন করতে পারে, কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? কারণ, আচমকা নাম তুলে নেওয়া রীতিমতো অপেশাদার কাজ। সেক্ষেত্রে ফের পিএসএলে খেলার পথ বন্ধ হতে পারে মুজারাবানির জন্য। উল্লেখ্য, একই ঘটনা গতবছরও ঘটেছে। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও মুম্বই ইন্ডিয়ান্সের ডাকে পাকিস্তানের দল পেশোয়ার জালমি ছেড়ে ভারতে চলে আসেন। পাক বোর্ড চোখ রাঙিয়েও কোনও ক্ষতি করতে পারেনি।
পাকিস্তান সুপার লিগ শুরু হবে মার্চের ২৬ তারিখ। তার দু’দিন পর শুরু হবে আইপিএল। মনে করা হচ্ছে, আইপিএলের সঙ্গে একপ্রকার টক্কর দেওয়ার উদ্দেশ্যে একই সময়ে আয়োজন করা হয়েছে পিএসএল। কিন্তু গুণমান, অর্থ, জৌলুস, সব দিক থেকেই কয়েকশো যোজন এগিয়ে আইপিএল। ফলে ভারতের লিগে ডাক পেতেই পিএসএল-কে ‘বুড়ো আঙুল’ দেখালেন মুজারাবানি। দীর্ঘদেহী পেসারের অন্তর্ভুক্তিতে চোট-আঘাতের জন্য চাপে থাকা নাইট বোলিং বিভাগ শক্তিশালী হবে। উমরান মালিক, বৈভব অরোরা, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা মুজারাবানি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?
-
ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
-
বাংলায় ‘রক্তচুরি’! ব্লাড ব্যাঙ্কের অনিয়ম নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য



