Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Pat Cummins

কামিন্সকে ছাড়পত্র অস্ট্রেলিয়া বোর্ডের, কবে সানরাইজার্স শিবিরে ফিরছেন অধিনায়ক?

সম্পূর্ণ সুস্থ হয়ে আইপিএলে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। বল করতে এখন আর কোনও সমস্যা নেই কামিন্সের। সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে তাঁকে সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪৭

options
link
কামিন্সকে ছাড়পত্র অস্ট্রেলিয়া বোর্ডের, কবে সানরাইজার্স শিবিরে ফিরছেন অধিনায়ক? zoom
প্যাট কামিন্স। ফাইল ছবি।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সম্পূর্ণ সুস্থ হয়ে আইপিএলে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। বল করতে এখন আর কোনও সমস্যা নেই কামিন্সের। সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে তাঁকে সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে দ্রুত ভারতে এসে সানরাইজার্স শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আবার আইপিএলের মঞ্চে দেখা যাবে কামিন্সকে। 

সদ্য রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে সানরাইজার্স। তার মধ্যেই আরও বড় সুখবর, দলে ফিরছেন অধিনায়ক। পিঠের চোটে ভুগছিলেন কামিন্স। ভারতে এলেও চলতি মাসের শুরুতে স্ক্যান করানোর জন্য অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছিল তাঁকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক স্ক্যানের রিপোর্ট সন্তোষজনক। আইপিএলে ফেরার ক্ষেত্রে আর কোনও বাধা নেই তাঁর। কামিন্সের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে সানরাইজার্স শিবিরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন কামিন্স। সেখানে তিনি পাবেন স্বদেশি ট্রেভিস হেডকে। বাকি মরশুমের আইপিএল খেলতে আর কোনও সমস্যা নেই অস্ট্রেলীয় পেসারের।’

অজি বোর্ডের বিবৃতি অনুযায়ী, কোনও বিধিনিষেধ ছাড়াই আবার বল করা শুরু করতে পারবেন কামিন্স। বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন কামিন্স। সেখানে তিনি পাবেন স্বদেশি ট্রেভিস হেডকে। বাকি মরশুমের আইপিএল খেলতে আর কোনও সমস্যা নেই অস্ট্রেলীয় পেসারের। বুধবার নতুন করে স্ক্যান করা হয়েছে তাঁর। যে সমস্যার কারণে তিনি গত বছরের আগস্ট থেকে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সেই সমস্যা মিটে গিয়েছে।’ কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের নেতৃত্ব সামলাচ্ছেন ঈশান কিষান। তবে কামিন্স দলে ফিরলে আবার অধিনায়কের দায়িত্ব তাঁর হাতেই ফিরবে।

১৮ কোটি টাকায় কামিন্সকে রিটেন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলেননি কামিন্স। কেকেআরের বিরুদ্ধেও মাঠে নামেননি। আসলে টুর্নামেন্ট শুরুর আগেই জানা গিয়েছিল, আইপিএলের প্রথম পর্বের কোনও ম্যাচেই তাঁকে দেখা যাবে না। দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারেন কামিন্স। কিন্তু এরপর জানা যায়, ভারত থেকেই চলে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ায় প্রায় সপ্তাহদুয়েক থাকার পর অবশেষে কামিন্স যোগ দিতে চলেছেন সানরাইজার্স শিবিরে। তবে শুক্রবার তিনি দলের সঙ্গে যোগ দিলেও এখনই খেলতে পারবেন না। সব কিছু ঠিকঠাক থাকলে ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালস ম্যাচে তাঁর নামার কথা। তার আগে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.