ফুরফুরে, শান্ত। চলতি আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরের বাতাবরণ ঠিক এমনই, জানিয়েছেন আরসিবি তারকা ক্রুণাল পাণ্ডিয়া। তাঁর মন্তব্য, গতবারের তুলনায় এবারের আরসিবির পরিবেশ অনেক বেশি শান্ত। দলের প্রতিটি ক্রিকেটার জানেন, তাঁর কাজটা কী? গতবছরই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। গতবারের ফাইনালে আবার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন ক্রুণালই।
মঙ্গলবার ক্রুণাল বলছিলেন, “আমার মনে হচ্ছে গতবারের তুলনায় এবারের ড্রেসিংরুমের পরিবেশ অনেক বেশি শান্ত। আসলে গতবার আমাদের দলটা নতুন ছিল। সবার সঙ্গে সবার চেনাশোনার একটা ব্যাপার ছিল। কিন্তু এবার আমরা সবাইকে চিনি, জানি। একে অপরের দুর্বলতা, শক্তি সম্পর্কে ধারণা রয়েছে।” তিনি একইসঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আরসিবির মহাতারকা বিরাট কোহলিকে (Virat Kohli)। ক্রুণাল মনে করেন, যে কোনও যুগের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে বিরাট চিরকাল থাকবেন।
আরও পড়ুন:
তাঁর বক্তব্য, “বিরাট সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অবশ্যই থাকবে। ওর জয়ের খিদে অবিশ্বাস্য। খেলার প্রতি বিরাটের আবেগ অকল্পনীয়। বিরাট যদি অন্য কোনও যুগে জন্মাত, সেখানেও ও সেরাই হত।” গতবার তিনিই ছিলেন আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম স্থপতি। ক্রুণাল বলছিলেন, “ঈশ্বর সঙ্গে ছিলেন বলেই বড় মঞ্চে আমি সাফল্য পেয়েছি। তিনি যদি না চাইতেন, আমি এখানে পৌঁছতেই পারতাম না। কখনও কখনও মনে হয়, বড় মঞ্চগুলি যেন আমার জন্যই প্রস্তুত করা হয়েছে। বড় মঞ্চে খেলার সময় অবশ্যই আমি চাপ অনুভব করি। কিন্তু তার মধ্যেও কীভাবে শান্ত থাকা যায়, মনোসংযোগ ঠিক রাখা যায়, তার চেষ্টা করি। এবং আমার মনে হয়, সেটা আমি পারি।”
শুধু ক্রুণাল নন, বিরাট ম্যাজিকে মুগ্ধ আরসিবি অধিনায়ক রজত পাতিদারও। প্রথম ম্যাচের পরেই বলেছিলেন, “ও ক্রিজে থাকলে, কোনও রান তোলাই অসাধ্য দেখায় না। সাধে কী আর বিরাট এক নম্বর ব্যাটার।” সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৩৮ বলে ৬৯ নট আউট করেন বিরাট। যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে। সানরাইজার্সের দেওয়া ২০২ রানের টার্গেট ছাব্বিশ বল বাকি রেখে তুলে দিয়েছেন বিরাটরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার