Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Vaibhav Suryavanshi

‘এবার দু-তিন হাজার রান করব…’, আইপিএলের আগে এ কী বলে ফেলল বৈভব!

গতবার ৭ ম্যাচে ২৫২ রান করেছিল। এবার কত করবে? উত্তরটা হল ২০০০ বা ৩০০০! হ্যাঁ, বৈভব নিজে মুখেই সেটা জানাল। অসম্ভব কাজ ঠিকই। কিন্তু কেন নিজের জন্য এরকম লক্ষ্য জানিয়ে রাখল বৈভব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৪:০১

options
link
‘এবার দু-তিন হাজার রান করব…’, আইপিএলের আগে এ কী বলে ফেলল বৈভব! zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

ব্যাট হাতে নামলেই বিপক্ষ বোলারদের রীতিমতো শাসন করে। মাত্র ১৪ বছর বয়সেই সে বিপক্ষের কাছে দুঃস্বপ্ন। গতবার ৭ ম্যাচে ২৫২ রান করেছিল। এবার কত করবে? উত্তরটা হল দু-তিন হাজার! হ্যাঁ, বৈভব নিজে মুখেই সেটা জানাল। অসম্ভব কাজ ঠিকই। কিন্তু কেন নিজের জন্য এরকম লক্ষ্য জানিয়ে রাখল বৈভব?

আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় বৈভবকে। তাকে হঠাৎ জিজ্ঞেস করা হয়, “এবারের আইপিএলে তোমার লক্ষ্য কী? কত রান করতে চাও? অরেঞ্জ ক্যাপ জেতার জন্য কী পরিকল্পনা রয়েছে?” বৈভবের জবাব ছিল চমকে দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে সে বলে, “এভাবে প্রশ্ন করলে তো আমি বলব দু’তিন হাজার রান করার কথা বলব।” যা শুনে হেসে ফেলেন পাশে বসে থাকা রবীন্দ্র জাদেজাও।

Advertisement

পরে বৈভব বলে, “এভাবে কোনও পরিকল্পনা করিনি। এখন থেকে বলা শক্ত কত রান করা দরকার। দলকে জেতানোর জন্য যত রান করতে হয়, করব। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবছি না। আমরা সবাই ভাবছি কীভাবে এই মরশুমে ভালো খেলা যায়।” এর আগে বৈভবকে সতর্ক করে রেখেছিলেন তার দলের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ওকে প্রচারের আলো থেকে দূরে রাখা। সাংবাদিক সম্মেলনে যেতে না করব। বা যতটা কম কথা বলা যায়। শুধু নিজের খেলাটা উপভোগ করো।” তবে সাংবাদিকদের সামলানো বেশ ভালোমতোই শিখে গিয়েছে বৈভব।

উল্লেখ্য, গত মরশুমে স্বপ্নের অভিষেক হয় বিহারের কিশোরের। তারপর আইপিএলের গণ্ডি ছাড়িয়ে বৈভব সূর্যবংশীর দাপট দেখেছে গোটা দুনিয়া। গত আইপিএলে অভিষেকের পর থেকেই সেনসেশন বৈভব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিল। তারপর ১৭৫ রান করে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বৈভব। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে মাতামাতি রয়েছে দেশের ক্রিকেটমহলে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.