মঙ্গলবার আইপিএলে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়কের দলের লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করেছে পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সের হতাশাজনক হারের পর অধিনায়ক গিলের (Shubman Gill) ‘ভুলেভরা’ নেতৃত্ব নিয়ে কড়া প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
এই বিষয়ে আরও খবর
পাঞ্জাবকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাট (PBKS vs GT)। শুরুটা ভালো হলেও গিলের নেতৃত্বে বহু সমস্যা চোখে পড়ে। বিশেষ করে গত মরশুমের গোলাপি টুপি জয়ী প্রসিদ্ধ কৃষ্ণকে অনেক দেরিতে আক্রমণে আনা নিয়ে সরব হন চোপড়া। তিনি বলেন, “এটা কেমন অধিনায়কত্ব? প্যরো ভুলেভরা! প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে তো বলই করানো হচ্ছিল না। ১২ ওভার হয়ে যাওয়ার পর, যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন ওকে আনা হল। পরে তিন ওভারে তিন উইকেট নিলেও তাতে কী লাভ হল?”
১৩তম ওভারে বল হাতে নিয়ে প্রসিদ্ধ প্রথম বলেই আউট করেন শ্রেয়স আইয়ারকে। এরপর শশাঙ্ক সিং ও মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে ম্যাচে গুজরাটকে ম্যাচে ফেরান। ১১০/২ থেকে ১১৮/৬ – এই ধস সাময়িকভাবে চাপে ফেলে পাঞ্জাবকে। অন্যদিকে, গুজরাটের দল নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রসিদ্ধকে প্রথম একাদশে না রেখে ইমপ্যাক্ট প্লেয়ার তালিকায় রাখার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। “ওকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হল কেন? যদি শুরুতেই ব্যাটিং ধসে পড়ত আর অন্য কাউকে নামাতে হত, তাহলে প্রসিদ্ধকে তো পাওয়া যেত না। এই পরিকল্পনা বোঝা কঠিন।” মন্তব্য আকাশ চোপড়ার।
একইসঙ্গে মহম্মদ সিরাজকে ৪ ওভার বল না করানো নিয়েও ক্ষোভে ফেটে পড়েন তিনি। “সিরাজের দু’ওভার বাকি ছিল। আশোক শর্মার উপর ভরসা রেখেছে ঠিক আছে। কিন্তু সিরাজকে কেন ব্যবহার করা হল না? গিলের অধিনায়কত্বে অনেক কিছুই অস্পষ্ট,” বলেন চোপড়া। উল্লেখ্য, দেরিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। এই হারে গুজরাত টাইটান্সের নেট রানরেট নেমে -০.৫০৯। যা মরশুমের শুরুতেই গিল-ব্রিগেডের জন্য চিন্তার কারণ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি



