Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Virat Kohli

১৭ বছরের ব্যর্থতার থেকেও বেশি দুশ্চিন্তার! আইপিএল জয়ের রাতে কীসের অপেক্ষায় ছিলেন কোহলি?

আরসিবি-র হাতে আইপিএল ট্রফি হাতে এসেছে গত বছর। এবার বিরাট কোহলিদের লড়াই ট্রফি ধরে রাখার। একদিকে যেমন ফুরফুরে মেজাজে নামবেন, তেমনই ট্রফি ধরে রাখার চাপও থাকবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৮:৩৫

options
link
১৭ বছরের ব্যর্থতার থেকেও বেশি দুশ্চিন্তার! আইপিএল জয়ের রাতে কীসের অপেক্ষায় ছিলেন কোহলি? zoom
আরসিবির মালিকানা বদল। ফাইল ছবি।

১৭ বছরের অপেক্ষা। আরসিবি-র হাতে আইপিএল ট্রফি হাতে এসেছে গত বছর। এবার বিরাট কোহলিদের লড়াই ট্রফি ধরে রাখার। একদিকে যেমন ফুরফুরে মেজাজে নামবেন, তেমনই ট্রফি ধরে রাখার চাপও থাকবে। তবে তা নিশ্চয়ই গত বছরের মতো নয়। ১৭ বছরের যন্ত্রণার মতোই কঠিন লড়াই ছিল মাত্র তিনটে বলে। একাধিকবার ফাইনালে হারের যন্ত্রণা জুগিয়েছিল বাড়তি তাগিদ। গতবারের আইপিএল জয় নিয়ে অনেক মনের কথা ভাগ করে নিলেন কোহলি।

গতবার ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন বিরাট (Virat Kohli)। তবে শেষ তিনটে বল খুব উৎকণ্ঠায় কেটেছিল। শেষ ওভারে জিততে পাঞ্জাবের দরকার ছিল ২৭ রান। আরসিবি’র হয়ে বল করছিলেন জশ হ্যাজেলউড।

Advertisement

সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে বিরাট বলছেন, “শেষ ওভারে আশা করছিলাম জশ যেন কোনও নো বল না করে। সাধারণত ও নো বল করে না। আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আমরা নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। যখন বুঝতে পারি ম্যাচ ওদের হাতের বাইরে, তখন বাকি তিনটে বল অপেক্ষা করা ছিল ওই রাতের সবচেয়ে কঠিন অধ্যায়।”

সেই কঠিন সফরে প্রেরণা কোনটা ছিল? বিরাট বলছেন, “এর আগে বহুবার আমরা খুব কাছে এসে ব্যর্থ হয়েছি। আমরা ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারিনি। আমার মনে হয়, সেটা আমাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করেছিল। কারণ লিগ সময়ের সঙ্গে সঙ্গে আরও কঠিন হয়েছে। আমরা ফাইনালে ওঠার পথে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাই আমাদের জয়টা কোনও চমক ছিল না। আমরা ভালো দলকে হারিয়েছি।” তবে গতবার ফাইনালে ওঠার পর কোহলি অনেক নিশ্চিন্ত ছিলেন। দলকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.