Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Yuvraj Singh

‘জুতোপেটা করা উচিত’, পাঞ্জাবের বিদায়ে কাদের উপর চটে লাল যুবরাজ?

আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। একসময় টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলেও শেষমেশ লিগের পঞ্চম স্থানে শেষ করেন শ্রেয়স আইয়াররা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৪০

options
link
‘জুতোপেটা করা উচিত’, পাঞ্জাবের বিদায়ে কাদের উপর চটে লাল যুবরাজ? zoom
ফাইল চিত্র

আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। একসময় টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলেও শেষমেশ লিগের পঞ্চম স্থানে শেষ করেন শ্রেয়স আইয়াররা। তারপরই চর্চায় যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) একটি বার্তা। যেখানে তিনি লিখেছিলেন, ‘জুতোপেটা উচিত।’ কাদের উদ্দেশ্যে এই কথা লিখেছিলেন যুবি?

আইপিএলের শুরুর দিকে টানা লিগশীর্ষে ছিল পাঞ্জাব। অনেকেই মনে করছিলেন, প্লেঅফে ওঠা সময়ের অপেক্ষা। এমনকী অধরা আইপিএল ট্রফিও এবার জিততে পারে প্রীতি জিন্টার দল। কিন্তু এপ্রিলের শেষ থেকে টানা ম্যাচ হারা শুরু পাঞ্জাবের। হারের ডবল হ্যাটট্রিকের পর লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জেতে। তবে তাতে লাভের লাভ হয়নি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টপকে যায় ১৫ পয়েন্টের পাঞ্জাবকে।

Advertisement

লখনউকে হারানোর পর টিম বাসে একটি ছবি বসা আপলোড করেন পাঞ্জাব ক্রিকেটার হরপ্রীত ব্রার। সেই ছবিতে সঙ্গে ছিলেন প্রিয়াংশ আর্য ও অর্শদীপ সিং। এর মধ্যে প্রিয়াংশের উপর লেখা ছিল ‘স্লগার’, অর্থাৎ যে এলোপাথাড়ি মেরে রান করে। আর অর্শদীপ সিংয়ের উপর লেখা ছিল ‘ভ্লগার’। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দৌলতে বেশ জনপ্রিয় অর্শদীপ। ওই পোস্টে যুবরাজ কমেন্ট করেন, ‘সবাইকে জুতোপেটা করার সময় চলে এসেছে।’

সম্ভবত মজা করেই কমেন্টটি করেছেন। তবে পাঞ্জাব আইপিএল থেকে বাদ পড়ার পর নেটিজেনদের বক্তব্য, যুবরাজ ঠিক কথাই বলেছেন। পাঞ্জাব যে বিদায় নেবে, সেটা যেন যুবি আগেই অনুমান করেছিলেন। আইপিএলে ভালো শুরু করেও পরের দিকে বড় রান পাননি প্রিয়াংশ। হরপ্রীত খুব বেশি সুযোগই পাননি। অন্যদিকে অর্শদীপ সেভাবে ফর্মে নেই। ১৪ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ১০ রানের বেশি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.