Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
IPL

বদলে যাচ্ছে আইপিএল আয়োজনের সময়, কোন কারণে বড় সিদ্ধান্তের পথে ভারতীয় বোর্ড?

এগিয়ে আসছে আইপিএল। এমন জল্পনা ছিলই। এবার তা কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:৩৭

options
link
বদলে যাচ্ছে আইপিএল আয়োজনের সময়, কোন কারণে বড় সিদ্ধান্তের পথে ভারতীয় বোর্ড? zoom
আইপিএল ট্রফি হাতে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সইকিয়া ও আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ছবি: পিটিআই

এগিয়ে আসছে আইপিএল (IPL)। এমন জল্পনা ছিলই। এবার তা কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে কোটিপতি লিগ শুরুর সম্ভাব্য দিনক্ষণ কেমন হতে পারে, জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্বয়ং।

এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। সম্প্রতি সাইকিয়া জানিয়েছিলেন, নতুন সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। এবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আসন্ন মরশুমে আইপিএল শুরু হতে পারে ২০২৭ সালের ১০ মার্চ। চলবে ১৫ মে পর্যন্ত। অর্থাৎ প্রতিযোগিতা এগিয়ে আনা হচ্ছে প্রায় ২০ দিন। গত বছর এক সপ্তাহ বেশি আইপিএল চলেছিল। টুর্নামেন্ট চলে ৩১ মে পর্যন্ত। তাতে কোথাও বৃষ্টি হয়, কোথাও প্রচণ্ড গরম থাকে। তাই আইপিএলের দিনক্ষণ এগিয়ে আনার কথা ভাবছে বিসিসিআই। উল্লেখ্য, এবার আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। এতে অনেকেই মনে করেছেন, অতি গরমে বা বৃষ্টিতে সমর্থকরা সমস্যায় পড়েন, তা অনেকটাই কমবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, “গতবছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। কারণ মাঝের বিরতি। প্রতিযোগিতা ৩১ মে পর্যন্ত চলেছিল। কিছু জায়গায় অতিরিক্ত গরম কিংবা বৃষ্টির প্রভাব পড়েছে। সেই কারণেই আরও ১৫ দিন আগে আইপিএল শুরুর কথা আমাদের ভাবনায় রয়েছে।” তিনি আরও বলেন, “এই বছর ২৮ মার্চ শুরু হয়েছিল আইপিএল। পরের বছর ১৫ মার্চ শুরু করার চেষ্টা করব। সেটা হলে ১৫ মে-র মধ্যে প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়াও গরমও প্রবল থাকে। যার প্রভাব পড়ে ক্রিকেটার থেকে দর্শকদের উপর। আশা করি এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। যদিও আপাতত সমস্ত কিছু চিন্তাভাবনার পর্যায়ে। এখনও কিছু ঠিক হয়নি।”

১০ মার্চ থেকে যদি আইপিএল শুরু হয়, তাহলে অনেক ভারতীয় ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজিগুলিতে ক্যাম্পে যোগ দিতে পারবেন না। কারণ আইপিএল শুরুর কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ খেলবেন শুভমান গিলরা। ৩ মার্চ শেষ হবে সেই সিরিজ। অর্থাৎ টেস্ট খেলে এক সপ্তাহের মধ্যে কোটিপতি লিগে নেমে পড়তে হবে। প্রশ্ন হল, আগামী মরশুমের আইপিএল কি আরও বড় হতে চলেছে? তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিসিআই সচিব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.