Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Alyssa Healy

‘আমি থাকব না’, ভারতের কাছে হারের পরই অবসর নিতে চলেছেন হিলি?

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি জানালেন 'অস্বস্তি' লাগছে তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১৪:১১

options
link
‘আমি থাকব না’, ভারতের কাছে হারের পরই অবসর নিতে চলেছেন হিলি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এমন হারে কার্যত বিধ্বস্ত অজি অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি অবসরের ইঙ্গিতও দিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি জানালেন ‘অস্বস্তি’ লাগছে তাঁর। এছাড়াও পরের বিশ্বকাপে খেলবেন কি না, এ ব্যাপারেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হিলি।

সেমিফাইনালে হারের যন্ত্রণায় কাতর অজি অধিনায়ক বলেন, “গোটা প্রতিযোগিতায় আমরা ভালো খেলেছি। সেই কারণেই পরাজিতদের সারিতে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। জেতার মতো রান করলেও শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম। বিপক্ষের উপর অনেক চাপ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলাম না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর হিলিকে প্রশ্ন করা হয়, পরের ওয়ানডে বিশ্বকাপে পরিকল্পনার কথা। উত্তরে একটু হেসে তিনি বলেন, “আমি খেলব না। পরের ওয়ানডে সার্কেলে তো এটাই সৌন্দর্য। সেখানে নতুন কিছু হয়তো দেখতে চলেছি। তবে তার আগে আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলে হয়তো বড় কিছু পরিবর্তন হতে চলেছে।”

৮২ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের ক্যাচ ফেলেন হিলি। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে যায়। ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ভারতকে ফাইনালে পৌঁছে দেন জেমি। এই হারের ধাক্কাতেই কি অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক? তবে সেমিফাইনালে পরাজয় থেকে অস্ট্রেলিয়া যে শিক্ষা নিতে চায়, সে কথাও জানান হিলি। তাঁর কথায়, “ভুল থেকে আমরা শিখব। আশা করি ভুলগুলো শুধরে ফিরে আসব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.