সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই আইপিএল জয়ের শিরোপা উঠেছে তাঁর মাথায়। ফাইনালে ২৬ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এবার বাইশ গজের বাইরে নতুন ইনিংস শুরু করলেন নাইট তারকা। রবিবার সকালে তিনি বিয়ে করলেন শ্রুতি রঘুনাথনকে।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৭০ রান করে নাইটদের ট্রফিজয়ের অন্যতম শক্তি ছিলেন তিনি। ফাইনালে হাফসেঞ্চুরি ছাড়াও প্লে অফে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ২০২১ থেকে নাইট দলের সদস্য হলেও অবশেষে এবারই ট্রফির স্বাদ পেলেন মধ্যপ্রদেশের ব্যাটার।
[আরও পড়ুন: কার্লসেনের পর কারুয়ানা, দুই শীর্ষ বাছাইকে হারিয়ে দাবা র্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ]
মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু ভেঙ্কটেশের। গত বছরের নভেম্বরেই তিনি বাগদান সারেন শ্রুতির সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছিলেন ভেঙ্কটেশ। তার চারমাস পরেই শুরু হয় আইপিএল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহের বন্ধনে ধরা পড়লেন তিনি। যদিও শ্রুতির সঙ্গে খেলার দুনিয়ার যোগাযোগ নেই। বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি করেন তিনি। তার আগে দিল্লির এনআইএফটি থেকে মাস্টার্স করেছেন ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে।
Venkatesh Iyer gets married to Shruti.
– Many congratulations to both of them! 👌❤️ pic.twitter.com/hojncB2SZF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 2, 2024
ভেঙ্কটেশ ও শ্রুতির বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটভক্তরা নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।
[আরও পড়ুন: শুরু হল কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ, কানাডার বিরুদ্ধে রেকর্ড গড়ে সহজ জয় আমেরিকার]
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের