Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Mustafizur Rahman

‘ভাই’ মুস্তাফিজকে বুকে টেনে নিল পাকিস্তান, নিলামের আগেই ‘সস্তায়’ দল পেলেন বাংলাদেশি পেসার

ভারতে আইপিএল খেলা হবে না। তবে পাকিস্তান সুপার লিগে 'ঘর' খুঁজে পেলেন মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলে খেললে যে টাকা পেতেন, শাহিন আফ্রিদির সঙ্গে খেললে তার ধারেকাছেও দাম পাবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:৫০

options
link
‘ভাই’ মুস্তাফিজকে বুকে টেনে নিল পাকিস্তান, নিলামের আগেই ‘সস্তায়’ দল পেলেন বাংলাদেশি পেসার zoom
মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি।

ভারতে আইপিএল খেলা হবে না। তবে পাকিস্তান সুপার লিগে ‘ঘর’ খুঁজে পেলেন মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই বাংলাদেশি পেসারকে কিনে নিল পিএসএলের দল লাহোর কলান্দার্স। তবে আইপিএলে খেললে যে বিরাট টাকা পেতেন, পাকিস্তানে মুস্তাফিজের দাম তার ধারেকাছেও উঠল না।

পাক লিগের অন্যতম সফল দল লাহোর। তিনবার ট্রফি জিতেছে। যথেষ্ট তারকাখচিত দল নিয়েই মাঠে নামে তারা। লাহোর কলান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এছাড়া এই দলে আছেন ড্যারিল মিচেল, সিকান্দর রাজা, হ্যারিস রউফ, ফখর জামানরা। বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও এই দলে। এবার তাঁদের সঙ্গেই মাঠে নামবেন মুস্তাফিজুর। এর আগে লাহোরের দলের হয়ে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছিলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, পাকিস্তানি মুদ্রায় ৬.৪৪ কোটি টাকায় মুস্তাফিজকে কিনেছে লাহোর। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা। যেখানে আইপিএলে খেললে মুস্তাফিজ পেতেন ৯.২০ কোটি টাকা। ফলে প্রায় ৫ গুণ কম দামে পাকিস্তানে নামবেন তিনি। লাহোরের তরফ থেকে জানানো হয়েছে, ‘মুস্তাফিজুর শুধু প্লেয়ার নয়, আমাদের ভাই। তাঁকে ফের আমাদের সাজঘরে স্বাগত জানাই। তাঁর প্রতিভা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ফের ট্রফি জিততে চাই। মুস্তাফিজুর কখনই আমাদের পরিবার থেকে বাইরে যায়নি।’

উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম তোলে। আবার বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.