১১৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান
ভারতীয় পেস এবং স্পিনের দাপটে ১১৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। একপেশে ম্যাচ খেলেই হাসতে হাসতে সুপার এইটে পৌঁছে গেলেন সূর্যরা। হার্দিক, বুমরাহ, অক্ষর এবং বরুণ চক্রবর্তী তুলে নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান তিলক বর্মা এবং কুলদীপ যাদব। বয়কটের জবাব ব্যাটে-বলেই দিল টিম ইন্ডিয়া।
বুমরাহর শিকার আয়ুব-সলমন
আবারও সাফল্য। এবার পাক শিবিরে জোড়া ধাক্কা দিলেন বুমবুম বুমরাহ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ভারতীয় পেসারকে বাউন্ডারির বাইরে পাঠান আয়ুব। দ্বিতীয় বলেই কুপোকাত। ৬ রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন আয়ুব। এই ওভারেই বুমরাহর শিকার পাক অধিনায়ক সলমন আঘা। হার্দিকের হাতে ক্যাচ তুললেন তিনি। তাঁর সংগ্রহ মোটে ৪ রান।
৭ উইকেটে ১৭৫ রানে শেষ ভারতের ইনিংস
স্পিনার সহায়ক পিচেও শেষ ওভারে শাহিনের হাতে বল তুলে দিলেন আঘা। আর সেই সুযোগকে লাগিয়েই জোড়া চার এবং একটি ছক্কা হাঁকালেন রিঙ্কু। যদিও পরের বলে রান নিতে গিয়ে ২৭ রানে আউট হন শিবম দুবে। শেষ বলে ক্যাচ আউট অক্ষর প্যাটেল (০)। ১১ রানে নটআউট রিঙ্কু। ৭ উইকেটে ১৭৫ রানে শেষ ভারতের ইনিংস।
পরপর আউট তিলক ও হার্দিক
ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ১৫ তম ওভারে দুই বলে পরপর দুটি উইকেট তুলে নিলেন আয়ুব। ২৫ রান করে এলবিডব্লিউ হলেন তিলক। পরের বলে আবার উইকেট। ব্যাট হাতে নেমেই বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিলেন হার্দিক। হ্যাটট্রিক বলেও ভারতকে চাপে ফেললেন আয়ুব। অল্পের জন্য এলবিডব্লিউর হাত থেকে রক্ষা পেলেন শিবম দুবে।
টস হারল ভারত
গত দুই ম্যাচে টসে হারেন সূর্যকুমার। আবারও টসে হার সূর্যর। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক সলমন আঘা। বিশ্বকাপের মহারণে ফের করমর্দশ এড়ালেন দুই অধিনায়ক। দলে জোড়া বদলের কথা জানালেন ভারত অধিনায়ক। প্রত্যাশা মতোই দলে ফিরলেন অভিষেক শর্মা। অর্শদীপের পরিবর্ত কুলদীপ যাদব।
Here's how #TeamIndia lineup for our 3️⃣rd match of #T20WorldCup 2026! 🙌
— BCCI (@BCCI) February 15, 2026
Updates ▶️ https://t.co/IgYYH0TeR9#MenInBlue pic.twitter.com/0VHSdlSYxl
প্রেমদাসায় উন্মাদনা
প্রতীক্ষার অবসান। হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। যা খবর, তাতে প্রেমদাসায় এই মুহূর্তে ১৮ হাজার ভারতের সমর্থক। সেখানে পাকিস্তানের জন্য গলা ফাটাবে ১২ হাজার দর্শক।