সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই ভোল্টেজ ম্যাচের দিনই ইডেনে বিপর্যয়। বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন প্রেসবক্সে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল দর্শকদের মধ্যে।
ঘরের মাঠে এটিই ছিল কেকেআর-এর প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সদের কাছে হেরে জয়ের জন্য মুখিয়ে আছেন নাইটরা। গৌতম গম্ভীরদের সমর্থন জানাতে ক্রিকেটের নন্দনকাননে এদিন ভিড় জমান দর্শকরা। যেহেতু ইডেনে এটাই ছিল এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ তাই বর্ণাঢ্য অনুষ্ঠান হয় খেলার আগে। নাচে মঞ্চ মাতান শ্রদ্ধা কাপুর। তারপরই শুরু হয় ম্যাচ। শুরু থেকেই ইডেনে বইতে থাকে রানের বন্যা। পাঞ্জাব ঝড় সামাল দিচ্ছিলেন ইউসুফ-উমেশ যাদবরা। এমন সময় ছড়াল আগুন আতঙ্ক। জানা যাচ্ছে, এসির কারণেই আগুন লাগে। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া এসি। ম্যাচ চলাকালীন আগুন লাগার কারণে খানিকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ফায়ার ব্রিগেডের তৎপরতায় প্রায় সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খেলায় অবশ্য এ ঘটনার কোনও প্রভাব পড়েনি।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের