সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোয়েন ব্রাভোকে (Dwayne Bravo) শিস দেওয়া শেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংস একটি প্রোমোশনাল শুটিংয়ের ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ক্যারিবিয়ান তারকা ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও ভাল করে বোঝা যায়।
শুটিং চলাকালীন মাহি ও ব্রাভো দারুণ মজা করেন ভিডিওতে দেখা যায়, ক্যারিবিয়ান তারকাকে শিস দেওয়া শেখাচ্ছেন ধোনি। দু’ জনেই শিস দেওয়ার চেষ্টা করেন ঠিকই কিন্তু কারওর শিসই ঠিকঠাক হচ্ছিল না। আর তাই দুই তারকাই হাসিতে ফেটে পড়েন।
আইপিএল শুরু হবে সিএসকে ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে। ৩১ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আসন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অন্যান্য তারকা ক্রিকেটারদের মধ্যে ধোনিই সবার আগে নেটে নেমে পড়েন। ধোনির অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সিএসকে ভক্তরা।
Next up: Whistles Paraak! 🥳#SummerIsHere @TheIndiaCements@msdhoni @DJBravo47 pic.twitter.com/Nl1oxCbAKj
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2023
ধোনিকে ব্যাট হাতে দেখা যাচ্ছে নেটে। বোলিংও করতে দেখা গিয়েছে ধোনিকে। আর মাত্র কয়েকদিন বাকি আইপিএলের। তুলির শেষ টান দিতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলো। ৩১ তারিখ ধোনি ধামাকার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।
সর্বশেষ খবর
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?