Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Hardik Pandya

কেকেআরের স্বপ্ন ভেঙে হার্দিক কি মুম্বইয়েই? সোশাল মিডিয়ায় বড়সড় ইঙ্গিত

হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে দড়ি টানাটানি যেন থামছেই না। এতদিন শোনা যাচ্ছিল, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে সই করাতে অন্তত গোটা তিনেক ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৫:২৮

options
link
কেকেআরের স্বপ্ন ভেঙে হার্দিক কি মুম্বইয়েই? সোশাল মিডিয়ায় বড়সড় ইঙ্গিত zoom
হার্দিক পাণ্ডিয়া কি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন?
Advertisement

হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে দড়ি টানাটানি যেন থামছেই না। এতদিন শোনা যাচ্ছিল, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে সই করাতে অন্তত গোটা তিনেক ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমেছে। এও শোনা যাচ্ছিল, সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে কেকেআর। কিন্তু এবার মুম্বই ইন্ডিয়ান্স সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই জল্পনাকে যেন খানিকটা থমকে দিল। সমর্থকদের দাবি, মুম্বইয়ের পোস্টেই স্পষ্ট, হার্দিক অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন না। বরং আগামী মরশুমে মুম্বইয়েই থাকবেন।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বুধবার রাতে সোশাল মিডিয়ায় হার্দিকের একাধিক ছবি পোস্ট করেছে। একটি ছবিতে হার্দিককে দেখা গিয়েছে বল হাতে, একটিতে ব্যাট হাতে। আরেকটি ছবিতে লেখা রয়েছে, যোদ্ধারূপে হার্দিক। উপরে লেখা HP O’clock। অর্থাৎ মুম্বই বোঝাতে চেয়েছে, এটা হার্দিকের সময়। সমর্থকদের প্রশ্ন, ভারতীয় দলের তারকা অলরাউন্ডারকে নিয়ে যখন দলবদলের বাজার সরগরম, তখন হার্দিককে নিয়ে মুম্বইয়ের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। সমর্থকদের দাবি, এতেই ইঙ্গিত মিলছে, যে আগামী মরশুমেও হার্দিককে কেন্দ্রবিন্দুতে রেখেই দল সাজাতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Advertisement

আসলে আইপিএলের আগামী মরশুমে হার্দিক পাণ্ডিয়া আদৌ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল গত মরশুমের শেষেই। শেষদিকে কয়েকটি ম্যাচে রহস্যজনকভাবে খেলেননি হার্দিক। দলের অন্দরে মহাতারকাদের সঙ্গে যে বনিবনা হচ্ছে না, সেটাও প্রকাশ্যে এসেছিল একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে।

শোনা যায়, গতবছর আইপিএলের শেষদিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। প্রশ্ন হল, সেসব আলোচনা কি ভেস্তে গেল? হার্দিক কি মুম্বইয়েই থেকে যাবেন? সেকারণেই কি ফের তাঁকে নিয়ে পোস্ট মুম্বই ফ্র্যাঞ্চাইজির? নাকি এই পোস্ট বিদায়বার্তা?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.