সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফের বিপাকে হার্দিকের (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বুমরাহ-উডদের পিটিয়ে ২৫৭ রানের বিরাট লক্ষ্য রাখলেন দিল্লির (Delhi Capitals) ব্যাটাররা। তার মধ্যেই মাঠে মেজাজ হারালেন হার্দিক। হঠাৎই তাঁকে চিৎকার করতে দেখা যায়। যা ক্যামেরায় ধরা পড়ে।
ঘটনাটি ঘটে ম্যাচের একাদশ ওভারে। দিল্লি তখন ২ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে। সেই সময় বল করছিলেন পীযূষ চাওলা। ব্যাটে ছিলেন দিল্লি অধিনায়ক শাই হোপ ও ঋষভ পন্থ। সেই সময়েই হঠাৎ রেগে ওঠেন হার্দিক। চিৎকার করে কাউকে কথা শোনান তিনি। মুম্বই অধিনায়ক যে প্রবল অসন্তুষ্ট, তা তাঁর আচরণ থেকেই পরিষ্কার হয়ে যায়। যদিও বিশেষ কার উপর তিনি চিৎকার করেছিলেন, তা ক্যামেরায় ধরা পড়েনি।
[আরও পড়ুন: ‘ওকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ হোক’, পাণ্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন তারকা]
Hardik Pandya has lost your mind #DCvMI #PAKvNZ #JakeFraserMcGurk #T20WorldCup2024 #RRvLSG #Kalki2898AD #RohitSharma pic.twitter.com/UrzH95JOOI
— 12 (@onlytime_12) April 27, 2024
যদিও হার্দিকের মেজাজ হারানোই খুব স্বাভাবিক ব্যাপার। একে তো টানা হারে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কের ব্যাটে রান নেই, বলেও উইকেট পাচ্ছেন না। আজও ২ ওভারে দিলেন ৪১ রান। যার মধ্যে পঞ্চম ওভারে ২০ রান তোলেন দিল্লির ফ্রেসার ম্যাকগুর্ক। সেই ওভারে দুটি ছয় ও দুটি চার মারেন অজি ব্যাটার। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস থামে ২৫৭ রানে।
[আরও পড়ুন: ‘বোলারদের বাঁচাও’, কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝপথেই টুইট অশ্বিনের]
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭