Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

OMG! ম্যাচ চলাকালীনই একে-অপরকে চুমু খেলেন দুই যুবক

দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৬:৩৭

options
link
OMG! ম্যাচ চলাকালীনই একে-অপরকে চুমু খেলেন দুই যুবক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা চলছে। এর মধ্যেই ব্যাটসম্যান ছক্কা হাঁকালে বলে চলে আসে দর্শকাসনে। আর বিদ্যুৎগতিতে সেই ক্যাচ ধরে ফেলেন এক যুবক। কিন্তু তারপরেই করে ফেলেন ভুল একটি কাজ। বলটি ক্যাচ ধরার আনন্দে এতটাই মশগুল ছিলেন যে আচমকাই পাশে বসা যুবককে চুমু খেয়ে বসলেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট-এ।

সম্প্রতি ওয়ারউইকশায়ার বনাম সারের ম্যাচ চলাকালীনই এক যুবককে দেখা গেল পাশে বসে থাকা আরেকটি যুবককে হঠাৎ করে চুমু খেতে। সেই ভিডিওটিই সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে সেটি।

Advertisement

[জানেন, কেন ভারতীয় সমর্থকদের কাছে ট্রোলড হলেন রণতুঙ্গা?]

ঠিক কী হয়েছিল ম্যাচটিতে? ভিডিওটিতে দেখা গিয়েছে, সারের খেলোয়াড় জেসন রয় ওয়ারউইকশায়ারের এক বোলারের বলে ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু সেই বল দর্শকাসনে বসে থাকা এক যুবক ক্যাচ ধরে ফেলে। এরপরই আনন্দে নিজের পাশে থাকা অপর এক যুবককেই ঠোঁটে চুমু খায়। ঘটনায় প্রাথমিকভাবে বিহ্বল হয়ে পড়লেও মুহূর্তে যুবককে সরিয়ে দেয় ওই যুবকটি। এই ঘটনাটিতেই হাসিতে ফেটে পড়েন আশেপাশের লোকজন।

আইপিএল-সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। আর তাতে এরকমই নানা ধরনের ঘটনা ঘটে থাকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেগুলি ভাইরাল হতেও সময় লাগে না। সেই মতোই এটিও নেটদুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে, ম্যাচে স্কোরবোর্ডে জেসন রয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান তুললেও ম্যাচটি হারতে হয়েছে সারে-কে। ওয়ারউইকশায়ারের গ্রান্ট এলিয়ট ও কলিন ডি গ্র্যান্ডহোমের ঝোড়ো ইনিংস দলকে জয় এনে দেয়।

[ভক্তকে কাছে টেনে নিয়ে বিশ্ববাসীর মন জয় করলেন মেসি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.