Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Rohit Sharma

‘রোহিতের উপর কোনও চাপ নেই’, অবসর জল্পনায় কি জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার কোচ?

ইতিমধ্যেই নাকি রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে-তে তিনি নামবেন, সেটাই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। কী বলছেন ভারতীয় কোচ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১১:০৭

options
link
‘রোহিতের উপর কোনও চাপ নেই’, অবসর জল্পনায় কি জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার কোচ? zoom
রোহিত শর্মা। ফাইল ছবি।

এবার কি তাঁর বিদায় নেওয়ার সময়? প্রায় দু’দশক ভারতের জার্সিতে খেলার পর রোহিত শর্মাকে অবসরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় বোর্ড। ইতিমধ্যেই নাকি তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে-তে তিনি নামবেন, সেটাই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। কোনওটিই সরকারিভাবে ঘোষিত নয়। তবে জল্পনা চরমে। সেই জল্পনার মাঝেই এবার অন্য সুর ভারতীয় দলের ব্যাটিং কোচের মুখে। তিনি বলে গেলেন, রোহিতের উপর কোনওরকমের চাপ নেই।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেত সিরিজ জয়ও। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় গিলদের। ভারত হারে ৪ উইকেটে। ওই হারের পর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাক সাংবাদিক সম্মেলনে এলে তাঁকে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত কি কোনওরকম চাপে রয়েছেন? শীতাংশু কোটাক সটান বলে গেলেন, “রোহিতের উপর কোনওরকম চাপ নেই। ও এত বড় মাপের ক্রিকেটার যে কোনও চাপে কোনও প্রভাব ফেলতেই পারে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শীতাংশু কোটাক বলে গেলেন, “আমার মনে হয় রোহিত এত ভালো ক্রিকেটার যে চাপ ওঁর উপর প্রভাব ফেলে না। হয়তো সিরিজের প্রথম দু’টো ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত রবিবার লর্ডসে অন্য রোহিতকে দেখব।” রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে কোটাক বলে দেন, “আমি অনেক ক্রিকেট দেখেছি। সব ক্রিকেটারদের সঙ্গেই মাঝে মাঝে সমস্যা হয়। একজনও ক্রিকেটার নেই যিনি খারপ ফর্মের মধ্যে দিয়ে জাননি।” সার্বিকভাবে ভারতীয় দলের কোচ যেভাবে রোহিতের পাশে দাঁড়ালেন, তাতে মনে হতেই পারে, তাহলে কি আগামী দিনের কোচের পরিকল্পনাতেও তিনি রয়েছেন?

বোর্ড সূত্র অবশ্য অন্য কথা বলছে, “বিসিসিআই সূত্র বলছে গত সপ্তাহে গৌতম গম্ভীর ও রোহিতকে নিয়ে আলাদা বৈঠক হয়েছে নির্বাচকদের। নির্বাচকরা চাইছেন যশস্বী জয়সওয়ালদের মতো তরুণদের দলে সুযোগ দিতে। ২০২৭ বিশ্বকাপে তাঁরা যে রোহিতকে দলে দেখছেন না তা তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে বললে রোহিতকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সরে যেতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.