সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জয়ের রাস্তায় ফিরল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দুম্যাচে হারের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে অজিরা। দ্বীপরাষ্ট্র প্রথমে ব্যাট করে ২০৯ রান তোলে। অজিরা দ্রুতগতিতে রান তুলতে শুরু করে।
মিচেল মার্শ ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন। উল্লেখ্য মিচেল মার্শ প্রাক্তন ক্রিকেটার জিওফ মার্শের ছেলে। একসময়ে সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) তাঁর সঙ্গে খেলেছেন। বাবা খেলতেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তিনিও ওপেন করতেন ডেভিড বুনের সঙ্গে। গাভাসকর সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে জিওফ মার্শের ছেলেকে জিজ্ঞাসা করেন, ”তোমার বাবা কি তোমাকে ডিফেন্সিভ শট খেলতে শেখায়নি? তুমি চালিয়ে খেলো শুরু থেকেই।”
[আরও পড়ুন: ভারতের কাছে লজ্জার হারের পর আরও ব্যাকফুটে মিকি আর্থার! কিন্তু কীভাবে?]
বাবা ও ছেলের ব্যাটিংয়ের মধ্যে জমিন-আসমান পার্থক্য। জিওফ মার্শের স্ট্রাইক রেট ৫৫.৩৩। খেলেছেন ১১৭টি ওয়ানডে। সেখানে ছেলের স্ট্রাইক রেট ৯৩.৮৫। গাভাসকরের প্রশ্ন জবাবে মিচেল মার্শ বলেন, ”বলতে পারেন বাবার খারাপ স্ট্রাইক রেট আমি মেরামত করছি।”
ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, বহু কাঙ্খিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয় অস্ট্রেলিয়াকে পরের ম্যাচগুলোর ( ODI World Cup 2023) আগে আত্মবিশ্বাস জুগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব