সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারত আইসিসি-র ট্রফি খরা কাটাবে। ভারত-পাক ম্যাচের আগে এমনটাই চান ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)।
ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এবার কি আসবে কাঙ্খিত ট্রফি? সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেছেন, ”রোহিত শর্মা অনেক বড় রেকর্ড ভেঙেছে। আমার মনে হয়, ওর যা দক্ষতা এবং ক্ষমতা রয়েছে যে কোনও রেকর্ড ভাঙার। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। ওয়ানডে-তে ৩১টি সেঞ্চুরি রয়েছে রোহিতের, যেটা সব অর্থেই দারুণ সাফল্য। এখনও খেলা শেষ করেনি। আশা রাখি রোহিতের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হবে।”
[আরও পড়ুন: ‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের]
আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান রোহিত। এই সেঞ্চুরি করার ফলে হিটম্যান শচীন তেণ্ডুলকরের ছটি সেঞ্চুরির রেকর্ডও ছাপিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছেন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির এখন রোহিতেরই দখলে। ৫৫৬টি ছক্কার মালিক এখন হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফর্ম ফিরে পেয়েছেন মুম্বইকর। আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলেন ভারত অধিনায়ক, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: DRS নেওয়ার পরেও ভুল সিদ্ধান্ত, স্মিথ-স্টইনিসের আউট নিয়ে বিশ্বকাপের মধ্যেই তুঙ্গে বিতর্ক]
সর্বশেষ খবর
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা
-
খামারে ঢুকে ভেড়াকে ‘ধর্ষণ’ যুবকের! সিসিটিভি ফুটেজে রক্তারক্তি কাণ্ড দেখে থ মালিক
-
হাঁটুতে চোট, অস্ত্রোপচার! কার্তিক আরিয়ানের মতো চোটে কতদিনে ফেরে হাঁটুর জোর?
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের