হোটেলের ঘরে মহিলা কর্মীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছিল পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় থাকাকালীন এই চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটিয়েছেন পাক ক্রিকেটার। সেদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এহেন কাণ্ডটির সঙ্গে নাম জড়ায় পেসার সলমন মির্জার। এবার পালটা দিলেন পাক পেসার। পাক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়ো’ খবর ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ নিতে চলেছেন সলমন।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘একটা ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সস্তা সাংবাদিকতার তীব্র বিরোধিতা করছি। কোনও সংবাদমাধ্যম এই ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে দিতে পারে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এই ভুয়ো খবরের প্রতিবাদ করেছে। আমি এবার আইনি পদক্ষেপ নেব।’ মূলত একটি পাক সংবাদমাধ্যম ও সাংবাদিকের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান সরকারকে তিনি এই ধরনের সংবাদকে নিষিদ্ধ করার অনুরোধ করেছেন।
আরও পড়ুন:
প্রথমে মহিলা কর্মীকে হেনস্তার খবর প্রকাশ্যে এলেও নাম জানা যায়নি। পরে পাকিস্তানের ওই সংবাদমাধ্যম জানায়, ওই ক্রিকেটার হলেন সলমন মির্জা। এমনকী টিভি অনুষ্ঠানে সলমনের ছবি দিয়ে ফলাও করে জানানো হয়। তবে পাক বোর্ড থেকে তারপরই জানানো হয়, ‘পিসিবি এই ধরনের ভিত্তিহীন ও ভুয়ো খবরের প্রতিবাদ করছে। এ শুধু দায়িত্বহীন নয়, ক্ষতিকারক সাংবাদিকতা। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ছিল। সেদিন সকালেই হোটেল কর্মীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল পাক ক্রিকেটারের বিরুদ্ধে। সূত্রের খবর, হাউসকিপিংয়ের কর্মী ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন পাক ক্রিকেটার। সাহায্য চেয়ে চিৎকার করেন ওই মহিলা। হোটেলে থাকা অন্যান্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। হোটেল কর্তৃপক্ষ এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চেয়েছিল। রীতিমতো হাতে-পায়ে ধরে কর্তৃপক্ষকে শান্ত করেন ম্যানেজার নাভিদ চিমা। ওই ক্রিকেটারের হয়ে তিনি নিজে ক্ষমা চেয়ে নেন হোটেল কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত