সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ গজে ক্রিকেটারের প্রয়াত বাবাকে অনন্য সম্মান জানাল পাকিস্তান এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। বুধবার কলম্বোয় মহিলা বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচের আগে পাক ক্রিকেটার শাওয়াল জুলফিকারের বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করলেন। যার ছবি শেয়ার করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।
২০ বছর বয়সি শাওয়াল জুলফিকারের বাবা মঙ্গলবার শিয়ালকোটে প্রয়াত হন। সেই সময় তরুণী ক্রিকেটার পাকিস্তান দলের সঙ্গে কলম্বোয় ছিলেন। আইসিসি কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শাওয়াল জুলফিকারের বাবার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে দুই দলই এক মিনিট নীরবতা পালন করেছে।’
দুই দলের ক্রিকেটারদের এই মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মানবতা বেঁচে আছে। সেই কারণেই ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়।’ কারও মতে, এভাবেই সংহতির উজ্জ্বল নিদর্শন তুলে ধরল দুই দল। প্রসঙ্গত, বাবার মৃত্যুর খবর পেয়ে এর পরেই তিনি দেশের উদ্দেশে রওনা দেন পাক ক্রিকেটার।
উল্লেখ্য, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। স্পিনবান্ধব পিচে আধিপত্য নিয়েই খেলছিল পাকিস্তান। ২৫ ওভারে ইংল্যান্ড যখন ৭ উইকেটে ৭৯, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে খেলা।
Both teams observed a moment of silence to pay their respects following the passing of the father of Pakistan’s #CWC25 squad member Shawaal Zulfiqar. pic.twitter.com/rRxAjYKg91
— ICC (@ICC) October 15, 2025
সর্বশেষ খবর
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের
-
বালি মাফিয়ার সঙ্গে যোগ কীর্তি আজাদের? ভাইরাল অডিও নিয়ে সিআইডির দ্বারস্থ ঋতব্রত
-
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউমার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল, পুর কমিশনারের নজরে শহরের ১৬টি বরো
-
E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
-
খুলল অন্নপূর্ণার পোর্টাল, নিমেষে স্ট্যাটাস জানার সুযোগ, বাতিল হলে কীভাবে আবেদন করবেন?