সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স এখন প্রায় ৪০। ‘বৃদ্ধ’ বয়সে পাকিস্তান টেস্ট দলে অভিষেক হয়েছে তাঁর। প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমেই বুড়ো হাড়ে ভেলকি দেখালেন আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে ৯২ বছরের পুরনো এক নজির ভাঙলেন এই বাঁ-হাতি স্পিনার। তাছাড়া ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এই কৃতিত্ব গড়লেন তিনি।
৩৮ বছর ৩০১ দিন বয়সে অভিষেক হয় আফ্রিদির। গত ৭০ বছরে এত বেশি বয়সে টেস্ট অভিষেক হয়নি কোনও পাক ক্রিকেটারের। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে ৫ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ফেন ক্রেসওয়েলের নামে। ১৯৪৯ সালে ৩৪ বছর ১৪৬ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কিউয়ি তারকা।
আসিফ আফ্রিদির আগে পাকিস্তানের হয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছিল মিরান বাখশের। ৪৭ বছর ২৮৪ দিন বয়সে ১৯৫৫ সালের জানুয়ারিতে লাহোরে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্ট খেলেছিলেন মিরান। তালিকায় তৃতীয় স্থানে তাবিশ খান। ২০২১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬ বছর ১৪৬ দিন বয়সে অভিষেক হয়েছিল তাঁর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট নেন আফ্রিদি। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এত বেশি বয়সে অভিষেকে ৬ উইকেট নেওয়ার কীর্তি নেই কারও।
অন্যদিকে, ইংল্যান্ড স্পিনার চার্লস মেরিওটের রেকর্ডও ভাঙেন আসিফ। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন মেরিওয়েট। প্রসঙ্গত, প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান। ৭১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। প্রসঙ্গত, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইন, সাইমন হারমার এবং ত্রিস্তান স্টাবসকে আউট করে ৬ উইকেট তুলে নিয়েছেন আসিফ আফ্রিদি।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের