সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবর আজম (Babar Azam), শাহিন আফ্রিদিদের (Shaheen Afridi) শক্তি-ফিটনেস বাড়ানোর জন্য অভিনব পদক্ষেপ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi)। মার্চ-এপ্রিল মাসে পাক সেনাবাহিনীর সঙ্গে ক্রিকেটাররা ট্রেনিং করবেন বলে স্থির করেছেন পিসিবি (PCB) প্রধান।
পিসিবি প্রধান কয়েকজন পাক ক্রিকেটারকে হোটেলে ডেকেছিলেন। পাকিস্তান সুপার লিগের(PSL) পরে ১০ দিনের ট্রেনিং হবে পাক ক্রিকেটারদের।
[আরও পড়ুন: ছেলে পাঁচশো উইকেট পেতেই লুটিয়ে পড়েন মা, অশ্বিনের রাজকোট টেস্ট ছাড়ার কারণ জানালেন স্ত্রী]
নকভির পর্যবেক্ষণ পাক ব্যাটাররা ভালো করে ছক্কা হাঁকাতে পারেন না। ক্রিকেটারদের শক্তি ও ফিটনেসের উপরে জোর দেওয়ার কথা বলছেন নকভি। হোটেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার সময়ে নকভিকে বলতে শোনা গিয়েছে, ”লাহোরে তোমাদের খেলা দেখছিলাম। আমার মনে হয় তোমাদের মধ্যে কেউই ছক্কা হাঁকিয়ে স্ট্যান্ডে বল পাঠাতে পারো না। এরকম ছক্কা কাউকে মারতে দেখলে মনে হয় কোনও বিদেশি বোধহয় ছক্কা মেরেছে। প্রতিটি প্লেয়ারের ফিটনেস বাড়ানোর জন্য আমি বোর্ডকে অনুরোধ করেছি। তোমরা এই সুযোগের সদ্ব্যবহার কর।”
কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কবে ট্রেনিং করবেন পাক ক্রিকেটাররা? নকভিকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের সঙ্গে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের খেলা রয়েছে। তার পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাহলে আমরা কখন ট্রেনিং করবো? ভালো করে খতিয়ে দেখলাম ২৫ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে কাকুলে ট্রেনিং করা যায়। পাক সেনাবাহিনী তোমাদের সঙ্গে ট্রেনিং করবে। ওরা তোমাদের সাহায্য করবে।”
[আরও পড়ুন: ওহে ডাকেট, পন্থের খেলা দেখেছিলে! বাজবল বিতর্কে ডাকেটকে পালটা ‘বাউন্সার’ রোহিতের]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের