Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Naseem Shah

মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ কটাক্ষ নাসিম শাহর, কড়া পদক্ষেপ পাক বোর্ডের, রেগে লাল নকভিরাও!

চরম বিপাকে পাকিস্তানি পেসার নাসিম শাহ! পাকিস্তনের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন নাসিম। পরে সেটা মুছেও ফেলেন। তাতেও নাসিমকে রেহাই দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:১১

options
link
মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ কটাক্ষ নাসিম শাহর, কড়া পদক্ষেপ পাক বোর্ডের, রেগে লাল নকভিরাও! zoom
নাসিম শাহ, মারিয়াম নওয়াজ ও মহসিন নকভি। ফাইল ছবি
Advertisement

চরম বিপাকে পাকিস্তানি পেসার নাসিম শাহ (Naseem Shah)! পাকিস্তনের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন নাসিম। পরে সেটা মুছেও ফেলেন। তাতেও নাসিমকে রেহাই দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল মহসিন নকভিদের বোর্ড।

বিতর্কের সূত্রপাত পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। আবার মারিয়ামের আগে পাঞ্জাব প্রদেশের আগের মুখ্যমন্ত্রী ছিলেন মহসিন নকভি। যিনি বর্তমানে পাক বোর্ডের চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়ামকে কেন ‘রানি’র মর্যাদা দেওয়া হচ্ছে, তা নিয়ে একটি পোস্ট করেছিলেন নাসিম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই নাসিমকে ‘শোকজ নোটিস’ ধরাল পিসিবি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাক বোর্ড থেকে জানানো হয়েছে, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নাসিম শাহকে জবাবদিহি করতে বলা হয়েছে। পিসিবি চায় ক্রিকেটারদের পেশাদারিত্ব, চুক্তির শর্তাবলি ও খেলার প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে।’ নাসিম পিসিবি’র কেন্দ্রীয় চুক্তির আওতায় পড়েন।

উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তাঁকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। যা দেখে নাসিম শাহর প্রশ্ন, ‘কেন তাঁকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ এক্স হ্যান্ডেল থেকে তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু নাটক তখনও বাকি। কিছুক্ষণের মধ্যেই পোস্ট উধাও। পরে তিনি ‘অজুহাত’ হিসেবে বলেন, ‘আমার এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল। এখন তা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’ তবে পাক বোর্ড তাঁকে রেহাই দিল না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.