Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Pratika Rawal

বাউন্ডারি বাঁচাতে গিয়ে মচকে গেল প্রতিকার গোড়ালি, সেমির আগে চিন্তায় ভারত

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল ভারত-বাংলাদেশ ম্যাচ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৫, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৫, ১৬:০১

options
link
বাউন্ডারি বাঁচাতে গিয়ে মচকে গেল প্রতিকার গোড়ালি, সেমির আগে চিন্তায় ভারত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা শুরু হল অনেকটা দেরিতে। সেই ম্যাচে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিলেও গোড়ালিতে প্রতিকা রাওয়াল চোট পেলেন। যা সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রাখল। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভারত-বাংলাদেশ ম্য়াচ পরিত্যক্ত ঘোষণা করলেন ম্যাচ অফিসিয়ালরা।    

নিউজিল্যান্ড ম্যাচে রেণুকা সিংয়ের একটা ওয়াইড বল গ্রিপ করার বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছিলেন রিচা। চোট নিয়েও কিছুক্ষণ উইকেটকিপিং করেছিলেন। পরে অবশ্য রিচা মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর উমা ছেত্রী কিপিং করেন। সেই কারণে তাঁকে সেমিফাইনালের কথা ভেবে বাদ রেখেই নেমেছিল ভারত। তাঁর জায়গায় উমা ছেত্রীর অভিষেক হয় রবিবার। ডিআই প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে পদ্মাপাড়ের দেশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারের শেষ বলে চোট পান ভারতীয় ওপেনার প্রতিকা। শারমিন আখতারের শট চলে যায় মিডউইকেটের দিকে। প্রতিকা বাউন্ডারি বাঁচাতে ছুট দেন। বৃষ্টি হয়েছিল। সেই কারণে আউটফিল্ড কিছুটা পিছল ছিল। ফলে তিনি বিশ্রীভাবে পড়ে যান। ডান পায়ের গোড়ালি মচকে যেতেও দেখা যায়। সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন প্রতিকাকে। আসেন ফিজিও। সাপোর্ট স্টাফের সহায়তায় কোনওরকমে উঠে দাঁড়ান তিনি। সঙ্গে সঙ্গে বাউন্ডারি লাইনের বাইরে নিয়ে গিয়ে হাঁটানোর চেষ্টাও করেন প্রতিকাকে। তাঁর চোখেমুখে যন্ত্রণা ধরা পড়ে।

মাঠে স্ট্রেচারও আনা হয়েছিল। কিন্তু প্রতিকা তার সাহায্য নেননি। তাঁর জায়গায় ফিল্ডিংয়ে নামেন অরুন্ধতী রেড্ডি। এখন পর্যন্ত প্রতিকার চোট নিয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি চোট পেয়ে সেমিফাইনালের আগে ছিটকে গেলে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে চলেছে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে ১২২ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন প্রতিকা। প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ১১৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ভারতের হয়ে রাধা যাদব নেন ৩ উইকেট। শ্রী চরণীর দুই বাংলাদেশি ব্যাটারকে সাজঘরের পথ দেখান। বাকি উইকেটগুলি ভাগ করে নিয়েছেন রেণুকা সিং, দীপ্তি শর্মা এবং অমনজ্যোত কৌর। এরপর ভারত ব্যাট করতে নামলে মাঝপথে ফের বৃষ্টি শুরু হয়। এর জেরেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। শেষ চারে ভারতকে কঠিনতম প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। ৩০ অক্টোবর হরমনপ্রীতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.