Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Smriti Mandhana

‘স্যুট সিলওয়ালে’, জেমি-রাধাদের বললেন ‘কনে’ স্মৃতি, শুরু তারকা ব্যাটারের প্রি-ওয়েডিং অনুষ্ঠান

কুর্তা-পাজামায় সেজে হবু বর পলাশ ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ২১:২২

options
link
‘স্যুট সিলওয়ালে’, জেমি-রাধাদের বললেন ‘কনে’ স্মৃতি, শুরু তারকা ব্যাটারের প্রি-ওয়েডিং অনুষ্ঠান zoom
স্মৃতি-পলাশ। ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিশ্বকাপ জিতেছেন। এবার জীবনের নতুন ইনিংস শুরু করছেন স্মৃতি মন্ধানা। আগামী রবিবার গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা ব্যাটার। এই বিয়ে নিয়ে গোটা ভারতীয় দলেই উৎসবের মেজাজ। হরমনপ্রীত কৌর থেকে অরুন্ধতী রেড্ডি- আনন্দে মাতোয়ারা সকলেই। অন্যদিকে, ইন্দোরে পলাশকে নিয়েও চলছে বিয়ের অনুষ্ঠান।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্মৃতি-পলাশের বিয়ের কার্ড। দু’জনের দাদু-দিদার নামে বিয়ের কার্ড ছাপা হয়েছে। বিশ্বকাপজয়ী ব্যাটারের ‘দেশের বাড়ি’ সাংলিতেই বিয়ের আসর বসতে চলেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পলাশ ইন্দোরের বাসিন্দা। দুই জায়গাতেই হোটেলে প্রচুর অতিথি সমাগম হয়েছে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে বর এবং কনে দু’জনের বাড়িই সাজিয়ে তোলা হচ্ছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Starverse ( SmriSha) (@starverse.hub)

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কুর্তা-পাজামায় সেজে হবু বর পলাশ ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তাঁকে ঘিরে ঢোল বাজানো, আত্মীয়দের ভিড়, ফুলের সাজ-সবমিলিয়ে ‘বিবাহ উৎসবে’ মেতেছে ইন্দোর। অন্যদিকে, হবু কনে স্মৃতিকে নিয়ে রিল বানিয়েছেন জেমাইমা রডরিগেজরা। সেখানে সতীর্থদের স্মৃতি বলছেন, ‘সুট সিলওয়ালে’। অর্থাৎ বিয়ের জন্য নতুন জামাকাপড় কিনে নে। দিনকয়েক আগে হরমনপ্রীত বলেছিলেন, স্মৃতির বিয়েতে সকলে মিলে হইহই করবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by palsmrit 18 (@palsmrit_18)

জানা যায়, ২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মন্ধানা ও তাঁর জার্সি নম্বর ১৮ নিজের হাতে ট্যাটু করান পলাশ। ইতিমধ্যেই আমজনতার নয়নমণি হয়ে উঠেছেন এই ‘পাওয়ার কাপল’। তাঁদের বিয়ে ঘিরে খুশি সকলেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jemimah Jessica Rodrigues (@jemimahrodrigues)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.