সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চার ম্যাচ হারের পরে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সেই জয়ের স্বাদ সব অর্থেই মিষ্টি। ইডেনে নাইটদের উড়িয়ে দেওয়ার পরে মিষ্টি দই খেয়ে জয় উদযাপন করতে দেখা গিয়েছে পাঞ্জাবের ক্রিকেটারদের। হাঁটতে হাঁটতে মিষ্টি দই খেতে দেখা গিয়েছে অর্শদীপ সিংকে।
পরিষ্কার বাংলায় অর্শদীপ বলছেন, ‘মিষ্টি দই।’ ক্রিকেটারদের দই খাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশন হিসেবে লেখা, ”আজ দি রাত, মিষ্টি দই দে না।”
২৬১ রান করে পাঞ্জাবের উপরে চাপ তৈরি করতে চেয়েছিল কেকেআর। কিন্তু ব্যাট করতে নেমে ঝড় তোলেন বেয়ারস্টো। ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। ৮ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
[আরও পড়ুন: ইডেনে মেজাজ হারালেন গম্ভীর, তর্ক জুড়ে দিলেন ম্যাচ অফিসিয়ালের সঙ্গে, ভিডিও ভাইরাল]
একের পর এক রেকর্ড হয় ইডেনে। ৪২টি ছক্কা হয় ম্যাচে। ইডেনে ম্যাচ অফসিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে গৌতম গম্ভীরকে। পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারেনকে বলতে শোনা গিয়েছে, ক্রিকেট বেসবলে পরিণত হযেছে। সবাই শুরু থেকেই চালাচ্ছেন। আর তার ফলে ২৫০-র বেশি রানও আর নিরাপদ নয়।
Ajj di raat, de naa! #SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS pic.twitter.com/OC8WZBZ1tA
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!