সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের (IPL) নিলাম। সেই নিলামের দিকেই নজর সবার। নিলামের আগে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) দেশীয় এক ক্রিকেটারকে নিয়ে দারুণ আশাবাদী। ভারতের তারকা স্পিনারের মতে, সেই ক্রিকেটারের জন্য চেন্নাই ও গুজরাটের মধ্যে গৃহযুদ্ধ হতে পারে।
এত পর্যন্ত পড়ার পরে অনেকে মনে করতে পারেন, কে এই ক্রিকেটার? তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেছেন তিনি।
[আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির ৭ বছরের রেকর্ড ভাঙলেন ঋতুরাজ, রোহিতকে ছুঁলেন ম্যাড ম্যাক্স]
পাওয়ার হিটার শাহরুখ খান প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ”শাহরুখ খানকে নিয়ে সিএসকে এবং গুজরাটের মধ্যে যুদ্ধ হবে বলেই আমার মনে হচ্ছে। গুজরাট হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছে। গুজরাটের এখন এমন একজন ক্রিকেটারকে দরকার যে ইনিংস শেষ করতে পারবে। একজন পাওয়ার হিটারের প্রয়োজন। পাঞ্জাব কিংস ৯ কোটির বিনিময়ে নিয়েছিল শাহরুখকে। আমি নিশ্চিত ও নিজের দক্ষতা দেখিয়েছে। এরপরেও কি ওর দর বাড়বে না? আমার মনে হয় ১২-১৩ কোটি দর উঠবে শাহরুখের।”
শাহরুখকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে চেন্নাই সুপার কিংসও। অশ্বিন বলেছেন, ”সিএসকে-ও শাহরুখ খানকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে বলেই মনে হচ্ছে।” শেষ পর্যন্ত কী হবে তা বলবে সময়।
[আরও পড়ুন: এই বিশেষ কারণেই বুমরাহ বিস্ফোরণ, মনে করছেন প্রাক্তন তারকা শ্রীকান্ত]
সর্বশেষ খবর
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
-
আইনি জটেও ভাটা নেই জৌলুসে, বাগবাজারে জোরকদমে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং