সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেও প্রশ্নচিহ্ন ছিল, রোহিত শর্মা আর ভারতীয় দলের অধিনায়ক থাকবেন কিনা? কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় যেন সমস্ত হিসেবনিকেশ বদলে দিয়েছে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছেন, তিনি অবসর নিচ্ছেন না। সেই সঙ্গে সূত্রের খবর, টেস্টে রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়ার কথা ভাবছে বোর্ড।
অস্ট্রেলিয়া সিরিজে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। তার মধ্যে সিডনি টেস্ট না খেলায় জল্পনা আরও বাড়ে। তারপরই জল্পনা ছড়ায় রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছে বোর্ড। এমনকী ইংল্যান্ড সিরিজে তাঁকে নিয়ে যাওয়া হবে কিনা, সেটা নিয়েও চর্চা শুরু হয়। নতুন অধিনায়ক হিসেবে উঠে আসে জশপ্রীত বুমরাহর নাম।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যেন সব অঙ্ক বদলে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতই অধিনায়ক থাকছেন। বিসিসিআইয়ের এক সূত্র উদ্ধৃত করে বলা হচ্ছে, “ও দেখিয়েছে কী করতে পারে। সকলেই এখন মনে করছে ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত আদর্শ ব্যক্তি। রোহিতও লাল বলের ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়েছে।”
উল্লেখ্য, তাঁর অবসর নিয়ে শুরু হওয়া জল্পনা বন্ধ করে দিয়েছেন রোহিত। সিডনি টেস্টের পর বলেছিলেন, “আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।” সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বলেন, “এখনই ভবিষ্যৎ নিয়ে কোনওরকম চিন্তাভাবনা নেই। যেমন চলছে, তেমনই চলবে। শেষ দুটো আইসিসি টুর্নামেন্টে আমরা অপরাজিত থেকে জিতেছি। ২০২৩ বিশ্বকাপেও ৯টা ম্যাচ জিতেছিলাম। খেলা শেষ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না।”
সর্বশেষ খবর
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা