সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিতের পর কোহলিও কি টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, “কোহলি মনস্থির করে ফেলেছে। ও বোর্ডকে জানিয়েছে যে, টেস্ট থেকে সরে দাঁড়াতে চায়। তবে বিসিসিআই কোহলিকে বলেছে সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে। কারণ সামনে কঠিন ইংল্যান্ড সফর রয়েছে। তবে ও এখনও এই অনুরোধে সাড়ে দেয়নি।” কোহলি সরে গেলে যে টিম ইন্ডিয়া সমস্যায় পড়বে সেই কথা বলাই বাহুল্য।
বর্ডার গাভাসকর ট্রফিতে সেভাবে রান পাননি। সেটা উদ্বেগজনক বটেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে ছিলেন। আইপিএলে অরেঞ্জ টুপির দৌড়ে আছেন। ক্রিকেটকে যে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার আছে, সেটা স্পষ্ট। তাছাড়া রোহিত শর্মা সরে দাঁড়ানোয় দলে সিনিয়র ক্রিকেটারের অভাব চোখে পড়বে। সেক্ষেত্রে কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ। এমনকী, অজি সফরের শেষ টেস্টে কিছুক্ষণের জন্য ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই কুড়ি-কুড়ির ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার কি টেস্টেও সেই একই ছবি দেখা যাবে? সেই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসছে। শোনা যাচ্ছে বুমরাহর বদলে অধিনায়ক হতে পারেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। আবার রোহিতকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে, এরকম খবর প্রকাশ্যে আসতেই তিনি অবসর নিয়েছেন বলে জল্পনা। তাহলে কি ‘সিনিয়র’ কোহলিও একঘরে? তরুণ ক্রিকেটারদের দিয়েই ভবিষ্যতের দল গোছাতে চাইছেন গম্ভীর? সেই প্রশ্ন উঠছে।
সর্বশেষ খবর
-
নীতিনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২
-
মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন!